বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২ ২০:৪৯ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২২ ২০:৫৬ পিএম
ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস৷ জানা গেছে, তিনি অতিথি হয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার বাসায়।
সেখানেই আড্ডায় মজলেন অভিনেতা। বৌদি মিথিলা ছাড়াও সঙ্গী এ পারের আরও দুই অভিনেত্রী নাবিলা ও সাফা কবির।
আজ ১৬ অক্টোবর তিন অভিনেত্রীর সঙ্গে আড্ডার ছবি পোস্ট করে ঢাকায় আসার তথ্য নিশ্চিত করলেন সৌরভ।
তিনি মিথিলা, নাবিলা ও সাফার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘পূর্বের সুন্দরীদের সঙ্গে’।
তবে তার হঠাৎ ঢাকায় আসার হেতু কী সে বিষয়ে কিছু জানাননি সৌরভ।
এদিকে সৌরভের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে ‘আয়নাবাজি’ ছবির নায়িকা নাবিলা লিখেছেন, ‘প্রিয় বন্ধু যখন আমার শহরে’।
কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির স্ত্রী হিসেবে সেখানে শিল্পীদের প্রিয়মুখ মিথিলা। প্রায় সবার সঙ্গেই বেশ সখ্য তৈরি হয়েছে তার৷ সৌরভও তার ব্যতিক্রম নন। তবে এর বাইরেও এই দুই তারকা একসঙ্গে কাজ করেছেন হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় পর্বে।
প্রবা/এলএ/টিই