× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধ হবে সিংঘাম ও পুষ্পার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৫ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২২ পিএম

যুদ্ধ হবে সিংঘাম ও পুষ্পার

দক্ষিণ ভারতের তারকা অভিনেতা আল্লু অর্জুন। ‘পুষ্পা’ দিয়ে দর্শক মাতিয়েছেন তিনি। সবাই অপেক্ষায় আছে এর সিক্যুয়েল দেখার। জানা গেল, আসছে বছরের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা ২’। গতকাল এই ঘোষণাই এসেছে সিনেমাটির পক্ষ থেকে। 

এদিকে ভারতের স্বাধীনতা দিবসটিতে আগে থেকেই মুক্তির ঘোষণা দেওয়া ছিল অজয় দেবগণ অভিনীত ‘সিংঘাম এগেইন' সিনেমার। ফলে বক্সঅফিসে যে এই দুই ছবির জোর টক্কর হতে চলেছে একথা বলাই বাহুল্য়।

২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ'। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান আল্লু অর্জুন। সেরা সংগীত পরিচালকের জাতীয় পুরস্কারও গেছে এই ছবির ঝুলিতে। প্রথম ছবির শেষ ভাগেই ঘোষণা করা হয় দ্বিতীয় ভাগের কথা। তবে সেই ছবির কাজ পিছিয়ে যায় বারবার।

সুকুমার পরিচালিত এই ছবিতে অভিনেতা ফাহাদ ফাসিলকে তার পূর্ববর্তী চরিত্রেই ফিরতে দেখা যাবে। এস পি ভওয়ার সিংহ শেখাওযাতের চরিত্রে অভিনয় করবেন তিনি। এ ছাড়া রেশমিকা মান্দানাও ফিরবেন তার মল্লেটি শ্রীভল্লীর চরিত্রে। 

পুষ্পার গল্প মূলত ১৯৯০-এর প্রেক্ষাপটে তৈরি। লাল চন্দনকাঠের চোরা ব্যবসার মাফিয়ার গল্প মূলত এই ছবি। পুষ্পার চরিত্রে দেখা গেছে আল্লু অর্জুনকে। এই ছবিতে মুখ্য খল চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে।

অন্য়দিকে, ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শের পোস্ট অনুযায়ী রোহিত শেট্টি ও অজয় দেবগণের ‘সিংঘাম’গিরি পর্দায় দেখতে আবারও মুখিয়ে আছেন দর্শক। এতে নায়িকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। গত বছরের ডিসেম্বর মাসে এই ঘোষণা করা হয়। তাকেও ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা