× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে শুরু হলো কবীর সুমনের কনসার্ট

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২ ১৮:০৬ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২২ ১৮:৩২ পিএম

ছবি : ফারহান ফয়সাল

ছবি : ফারহান ফয়সাল

ঢাকায় ১৩ বছর পর গান গাইতে এলেন কবীর সুমন। তার এ আগমন ঘিরে গানপ্রিয় মানুষের মধ্যে বইছে উত্তেজনা। ১৫, ১৮ ও ২১ অক্টোবর গাইবেন সুমন। এরই মধ্যে তিন দিনের টিকিট বিক্রি হয়ে গেছে।

এ কনসার্ট হওয়ার কথা ছিল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। কিন্তু অতি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)  আপত্তিতে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। সেখানেই তিন দিন গাইবেন সুমন।

পূর্বেই নির্ধারিত ছিল ১৫ অক্টোবর বিকাল ৪টায় শুরু হবে কনসার্ট। নানা শঙ্কা কাটিয়ে কবীর সুমনের গান শুনতে পারার আনন্দ নিয়ে বেলা ৩টা থেকেই আসতে শুরু করেন সুমনের অনুরাগীরা। নানা বয়সের দর্শকের আগমনে মুখর হয়ে ওঠে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রাঙ্গণ। অনেকে এসেছেন দূর-দূরান্ত থেকে। মধ্যবয়সীদের আধিক্য দেখা গেলেও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

এদিন কবীর সুমনের গান শুনতে আসেন বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, এমপি। ছিলেন অভিনেত্রী রুনা খানসহ আরও অনেক তারকা। 

কবীর সুমন ৫টায় মঞ্চে আসেন। সবার উদ্দেশে ভালোবাসা জানিয়ে শুরু করেন গান। টানা তিন গান গেয়ে বিরতি নেন তিনি। এরপর গণমাধ্যমকর্মীরা বের হয়ে আসেন।


প্রবা/এলএ/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা