× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন তথ্যচিত্রে দীপা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৬ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৯ পিএম

নতুন তথ্যচিত্রে দীপা

নাটক, সিনেমা, তথ্যচিত্র ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। এরই মধ্যে গেল মাসের শেষ প্রান্তে তার অভিনীত ‘প্রাণ টোস্ট’ বিজ্ঞাপনের প্রচার শুরু হয়েছে। এটি নির্মাণ করেছেন ইনহাজ উদ্দিন শোয়েব। এতে দীপার বিপরীতে মডেল হিসেবে আছেন জাহিদ হোসেন শোভন।

এরই মধ্যে বিজ্ঞাপনটির জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন দীপা। এদিকে দীপা জানান ৩ সেপ্টেম্বর একটি মন্ত্রণালয়ের আওতাধীন এক তথ্যচিত্রে কাজ করবেন। তবে এর নির্মাতা কে তা এখনই জানাতে পারছেন না। নতুন তথ্যচিত্রে কাজ করা প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘এর আগেও আমি অনেক তথ্যচিত্রে কাজ করেছি। এবারের তথ্যচিত্রটির বিষয়বস্তু স্বাস্থ্যকর খাবার। আমরা প্রতিনিয়ত নানা ধরনের খাবার খেয়ে অভ্যস্ত। কিন্তু স্বাস্থ্যকর খাবার কি খাচ্ছি আমরা? স্বাস্থ্যকর খাবার বলতে আসলে আমরা কী বুঝি সেটাই এ তথ্যচিত্রে সঠিকভাবে তুলে ধরা হবে। যারা তথ্যচিত্রটি নির্মাণ করবেন সেই টিমটির সঙ্গে আগেও আমি কাজ করেছি। তবে এবার কে নির্দেশনা দেবেন, তা সেটে না গিয়ে বলা যাচ্ছে না। এটা সত্য, তাদের কাজের প্রতি আমি পরম আস্থ রাখি।’

এদিকে দীপা খন্দকার অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘অবন্তী কাণ্ড’ দুরন্ত টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে নারায়ণগঞ্জের মেয়ে দীপা খন্দকার মিডিয়ায় যাত্রা করেন ‘লিপটন তাজা চা’র বিজ্ঞাপনে মডেল হয়ে। ১৯৯৯ সালে কাজী শাহেদুল ইসলামের রচনা ও পরিচালনায় ১৩ পর্বের ধারাবাহিক ‘কাকতাড়ুয়া’য় প্রথম অভিনয় করেন। ওই বছরই জিএমজি এয়ারলাইনসে এয়ার হোস্টেজ হিসেবে চাকরি শুরু করেন তিনি। অভিনয় শেখার জন্য দীপা একসময় আজাদ আবুল কালামের ‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং’-এ যোগ দেন। এরপর নিয়মিত হন মঞ্চ ও টিভি নাটকে। পঞ্চমের গানে তিনি রিংগোর পরিচালনায় প্রথম মিউজিক ভিডিওতে মডেল হন। ২০০৬ সালে দীপা অভিনেতা শাহেদ আলীকে বিয়ে করেন। তার অভিনীত প্রথম সিনেমা শাকিব খানের সঙ্গে ‘ভাইজান’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা