× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারপ্রাইজের অপেক্ষায় নাদিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১৬:১৬ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ০০:৫৬ এএম

সারপ্রাইজের অপেক্ষায় নাদিয়া

জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। দীর্ঘ ক্যারিয়ারে টিভিসি, নাটক-টেলিফিল্ম দিয়ে মন জয় করেছেন দর্শকের। মুগ্ধতা ছড়িয়েছেন নাচেও। এই তারকার আজ জন্মদিন। এদিনে সাধারণত তিনি পরিবারের সঙ্গেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষত তার স্বামী এফ এস নাঈমের সঙ্গে বিয়ের পর থেকে সাধারণত নাঈমই দিনটিতে নানাভাবে তাকে সারপ্রাইজ দিয়ে থাকেন। এবার যথারীতি তাই হবে বলেই অনুমান করছেন নাদিয়া।

তিনি বলেন, ‘নাঈমের সঙ্গে বিয়ের পর থেকেই আমাদের পরিবার এবং বন্ধুবান্ধবরা অবগত যে নাঈম আমার জন্মদিনকে বিশেষায়িত করে তুলবেই। যে কারণে সবাই আগে থেকেই জানে যে কিছু না কিছু হতে যাচ্ছে এই দিনটিতে। আমিও অপেক্ষায় থাকি বিশেষভাবে এই দিনটিতে। তো নাঈমকে আমার জীবনে স্বামী হিসেবে পেয়ে সত্যিই পরিপূর্ণ আমি। নাঈমের মতো ভালো মনের মানুষ আমার জীবনকে সত্যিই নারী জীবনের পূর্ণতা এনে দিয়েছে। আমার সবকিছু নাঈম এত কেয়ার করে তা আসলে ভাষায় প্রকাশের নয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখেন, সুখী করে তুলেন।

এদিকে নাদিয়া আপাতত নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না বলে জানিয়েছেন। নাদিয়া বলেন, “এর মধ্যে অনেক ধারাবাহিকের স্ক্রিপ্ট হাতে পেয়েছি। কিন্তু একটারও গল্প আমার পছন্দ হচ্ছে না। যে কারণে আপাতত ‘বকুলপুর’ ও ‘গোলমাল’ ছাড়া আর কোনো ধারাবাহিকে অভিনয় করছি না। কিছুদিন আগেই সকাল আহমেদের ‘পিতা বনাম পুত্র গংধারাবাহিকের কাজ শেষ করেছি। কিন্তু আর কোনো ধারাবাহিকের কাজ হাতে নেই।”

তবে নাদিয়া আহমেদ চান সিনেমায় কাজ করতে। সিনেমার বাজার বদলেছে আগের চেয়ে। খুব ভালো কাজ হচ্ছে। সেখানে বৈচিত্র্যতা নিয়ে কাজের সুযোগ বেড়েছে। তাই ভালো গল্পের সিনেমায় কাজ করার প্রতি আগ্রহী নাদিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা