প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১৬:১৬ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ০০:৫৬ এএম
জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। দীর্ঘ ক্যারিয়ারে টিভিসি, নাটক-টেলিফিল্ম দিয়ে মন জয় করেছেন দর্শকের। মুগ্ধতা ছড়িয়েছেন নাচেও। এই তারকার আজ জন্মদিন। এদিনে সাধারণত তিনি পরিবারের সঙ্গেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষত তার স্বামী এফ এস নাঈমের সঙ্গে বিয়ের পর থেকে সাধারণত নাঈমই দিনটিতে নানাভাবে তাকে সারপ্রাইজ দিয়ে থাকেন। এবার যথারীতি তাই হবে বলেই অনুমান করছেন নাদিয়া।
এদিকে নাদিয়া আপাতত নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না বলে জানিয়েছেন।
নাদিয়া বলেন, “এর মধ্যে অনেক ধারাবাহিকের স্ক্রিপ্ট হাতে পেয়েছি। কিন্তু একটারও গল্প
আমার পছন্দ হচ্ছে না। যে কারণে আপাতত ‘বকুলপুর’ ও ‘গোলমাল’ ছাড়া আর কোনো ধারাবাহিকে
অভিনয় করছি না। কিছুদিন আগেই সকাল আহমেদের ‘পিতা বনাম পুত্র গং’ধারাবাহিকের
কাজ শেষ করেছি। কিন্তু আর কোনো ধারাবাহিকের কাজ হাতে নেই।”
তবে নাদিয়া আহমেদ চান সিনেমায় কাজ করতে। সিনেমার বাজার বদলেছে আগের
চেয়ে। খুব ভালো কাজ হচ্ছে। সেখানে বৈচিত্র্যতা নিয়ে কাজের সুযোগ বেড়েছে। তাই ভালো গল্পের
সিনেমায় কাজ করার প্রতি আগ্রহী নাদিয়া।