বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২ ১৮:৪১ পিএম
সাইদুল ইসলাম পরিচালিত ‘বীরত্ব’ চলচ্চিত্রটি গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। ইমন, সালওয়া, নিপুণ অভিনীত ‘বীরত্ব’ সম্পাদনা করেছেন মাহফুজুল হক আশিক। মুক্তির পর থেকেই চলচ্চিত্রটির নির্মাণশৈলীর পাশাপাশি সম্পাদনাও বেশ প্রশংসিত হচ্ছে।
আশিকের সম্পাদিত প্রায় প্রতিটি চলচ্চিত্রই সম্পাদনার গুণে হয়ে উঠেছে অনন্য। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'চলচ্চিত্র তো আসলে দর্শকদের জন্য, দর্শক আমার সম্পাদিত 'বীরত্ব' ফিল্মটি পছন্দ করেছে তাতেই আমার আনন্দ। ভবিষ্যতে এরকম আরো দারুণ কিছু ফিল্ম আছে আমার এডিট প্যানেলে। আশা করি সেগুলোও সবার ভালো লাগবে।'
প্রায় এক দশকের বর্নাঢ্য কর্মজীবনে মাহফুজুল হক আশিক সম্পাদনা করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্র। তার মধ্যে উল্লেখযোগ্য প্রসুন রহমানের ‘সুতপার ঠিকানা’, ‘জন্মভূমি’ এবং মুক্তি প্রতিক্ষীত ‘ডিয়ার সত্যজিত’, এছাড়াও রয়েছে তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’, কামার আহমেদ সাইমনের ‘শুনতে কী পাও’ এবং ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’।
কামার আহমেদ সাইমনের ‘শুনতে কী পাও’ চলচ্চিত্রের সম্পাদনার মাধ্যমে আশিকের কর্মজীবন শুরু।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপণ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পাদনায়ও পারদর্শী আশিক। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’দ্যা লাস্ট উইশ’র জন্য ২০২১ সালে দেশ বিদেশে
‘বেস্ট এডিটর' হিসেবে পুরস্কার জেতেন। সম্পাদনার পাশাপাশি নির্মাণেও প্রবল আগ্রহ রয়েছে মাহফুজুল হক আশিকের।
২০১৫ সালে তার নির্বাচিত প্রামাণ্যচিত্র ‘A Day With a Slum Dweller’ ভারত, আমেরিকা সহ আরো কয়েকটি দেশে প্রদর্শিত হয়েছে।
বর্তমানে মাহফুজুল হক আশিক ‘প্রাণ-আরএফএল গ্রুপ'র প্রাণ প্রোডাকশন হাউজে সিনিয়র ভিডিও এডিটর হিসাবে কর্মরত আছেন।
প্রবা/এলএ