× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একমঞ্চে গাইবেন ফাহমিদা-সামিনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৫:২৯ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৬:০২ পিএম

একমঞ্চে গাইবেন ফাহমিদা-সামিনা

আগামী ১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’র গালা রাউন্ড। এই রাউন্ডে মঞ্চে একসঙ্গে গান গাইবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের গানের গর্ব ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী।

ফাহমিদা নবী তার নিজের গাওয়া জনপ্রিয় গান ‘লুকোচুরি লুকোচুরি গল্প’, সামিনা চৌধুরী তার নিজের গাওয়া জনপ্রিয় গান ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ এবং তারা দুই বোন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ‘নোঙর তোলো তোলো সময় যে হলো হলো’ গান গাইবেন। তবে এই তিনটি গান একসঙ্গে অল্প অল্প করে গাইবেন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী, এমনটাই নিশ্চিত করেছেন ফাহমিদা নবী। তিনটি গানের সংগীতায়োজন করবেন সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী শান।

এদিকে সামিনা চৌধুরী চ্যানেল আইতে প্রচার চলতি রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ ২০২৩’-এর প্রধান বিচারক হিসেবে কাজ করছেন। তার সঙ্গে আরও আছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে বিশেষ বিচারক হিসেবে আছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার রুনা লায়লা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা