× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রহেলিকা দেখে চয়নিকার প্রশংসায় শাবনূর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১৭:০২ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১৭:১৪ পিএম

প্রহেলিকা দেখে চয়নিকার প্রশংসায় শাবনূর

কোরবানি ঈদে মুক্তি পাওয়া সিনেমা 'প্রহেলিকা'। চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটি বেশ ভালো সাড়া পেয়েছে৷ এতে জুটি বেঁধেছেন মাহফুজ আহমেদ ও বুবলী। সিনেমার গান, গল্প ও অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে। 

দেশ মাতিয়ে সিনেমাটি বিদেশেও প্রদর্শিত হচ্ছে। অস্ট্রেলিয়ায় ছবিটি দেখতে উপচে পড়ছে দর্শক। সেখানে সিনেমাটি উপভোগ করেছেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূর। তিনি এর নির্মাতা চয়নিকা চৌধুরীকে প্রশংসায় ভাসিয়েছেন।

সিনেমা দেখার অনুভূতি জানিয়ে শাবনূর ফেসবুকে লেখেন, ‘গতকাল প্রহেলিকা সিনেমা দেখলাম। হাউজফুল ছিল। একটি সিটও খালি ছিল না। একটি সুন্দর গল্পের, সুন্দর লোকেশনের, সুন্দর অভিনয়ের, সুন্দর গানের, সুন্দর ফটোগ্রাফি ও সুন্দর নির্মাণের একটি পরিপূর্ণ বাংলা সিনেমা দেখলাম। আমি জানি পরিচালকের কোনো জেন্ডার নেই। কিন্ত আমি যেহেতু একজন নারী তাই পরিচালক একজন নারী দেখেই মনে হলো কিছু কথা তাকে নিয়েই লিখি।

চয়নিকা চৌধুরীর কাজ আমি আগেও অনেক দেখেছি। খুব যত্ন ভরা তার কাজ। স্ক্রিন দেখলেই বোঝা যায়। কিন্ত প্রহেলিকা দেখে, তার নির্মাণ দেখে আমি মুগ্ধ। তার বিশ্বসুন্দরীও দেখেছি। এবার আরও অনেক ম্যাচুরিটি দেখলাম। অনেক দক্ষতার পরিচয়  দিয়েছেন তিনি। প্রতিটি ফ্রেমে ফ্রেমে ভালোবাসা আর যত্নের ছোঁয়া।’

চয়নিকা চৌধুরীকে অভিনন্দন জানিয়ে শাবনূর বলেন, ‘আপু তুমি একমাত্র আমাদের দেশের নারী নির্মাতা যে এখনো টানা কাজ করে যাচ্ছ। তুমি সামনে আরো অনেক ভালো কাজ করো। আমাদের বছরে অন্তত একটা ভালো সিনেমা উপহার দাও। তুমি অস্ট্রেলিয়া এলে অনেক ভালো হতো। তোমার জন্যে অনেক দোয়া আর ভালোবাসা।’

‘প্রহেলিকা’ দেখার সময় শাবনূরের সঙ্গে ছিল তার ছেলে আইজান নেহান। সিনেমাটি দেখতে গিয়ে তার সঙ্গে দেখা হয় ছবির নায়ক মাহফুজ আহমেদের। দুজন ছবি দেখা শেষে বেশ জমিয়ে আড্ডা দেন।

‘প্রহেলিকা’ সিনেমাটি অস্ট্রেলিয়ায় পরিবেশন করেছে পথ প্রোডাকশন ও দেশি ইভেন্টস। তারা জানায়, ছবিটির ১৫টি শো হয়েছে। সবগুলো শোতেই দর্শকের অনেক সাড়া মিলেছে৷ তারা এ সিনেমার গল্প ও গানগুলো খুবই পছন্দ করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা