× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার একসঙ্গে বাপ্পা-মাশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৭:১৬ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৭:৩৪ পিএম

প্রথমবার একসঙ্গে বাপ্পা-মাশা

বাপ্পা মজুমদার সংগীতের জনপ্রিয় মুখ। মাশা ইসলাম এ সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী। তার গাওয়া ‘পরজীবী শহরের গান’, ‘টেকা ও পাখি’ বেশ শ্রোতাপ্রিয় হয়েছে। দুই প্রজন্মের দুই শিল্পী প্রথমবার একসঙ্গে প্লেব্যাক করবেন।

মিঠু খানের ‘নীলচক্র’ ছবির জন্য গাইবেন তারা। গানটির কথা লিখেছেন ওয়াহিদ বাবু, সুর ও সংগীতে ইমন সাহা। ১ আগস্ট বাপ্পা মজুমদারের বনানীর স্টুডিওতে গানটির রিহার্সাল হয়েছে। সেখানে বাপ্পা-মাশার সঙ্গে উপস্থিত ছিলেন মিঠু খান, ওয়াহিদ বাবু ও কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।

ইমন সাহা বলেন, ‘বাপ্পা দাদার সঙ্গে আগে গান করেছি। তাই তার স্কেল সম্পর্কে জানি। তবে মাশা ইসলামের সঙ্গে এটা আমার প্রথম গান। তাই আগে থেকে রিহার্সাল করে নিলাম। গানটি রেকর্ড করা হবে ৬ আগস্ট। রোমান্টিক ঘরানার গানটির শিরোনাম এখনও ঠিক হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা