× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমজ সন্তানের মা হলেন নয়নতারা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২২ ১৫:২৮ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২২ ১৬:০৭ পিএম

যমজ সন্তানের মা হলেন নয়নতারা

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা। তিনি যমজ পুত্রসন্তানের মা হয়েছেন। এই সুখবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন তার স্বামী পরিচালক ভিগনেশ শিবন। নবজাতকের নাম যথাক্রমে উইর ও উলাগাম।

রবিবার ইনস্টাগ্রামে সন্তানদের প্রথম ঝলকের ছবি পোস্ট করেন ভিগনেশ। ক্যাপশনে লিখেছেন, ‘‘নয়ন ও আমি আম্মা আর আপ্পা হলাম। আমাদের ঘরে যমজ পুত্রসন্তান এসেছে। আমাদের প্রার্থনা, পূর্বপুরুষের আশীর্বাদ এবং পুণ্যের ফল পেলাম যমজ সন্তানের মাধ্যমে। আপনাদের আশীর্বাদ চাই’।

৭ বছর প্রেমের পর গেল জুনে এই দম্পতি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। টুইটারের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে শিবান ও নয়নতারাকে দুই সন্তানের পায়ে চুমু খেতে।

ভারতীয় গণমাধ্যমগুলো ধারণা করছে, সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন নবদম্পতি, তবে বিষয়টি স্পষ্ট নয়। কেননা নিজেদের সন্তানদের জন্ম সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি এই দম্পতি। 

বর্তমানে নয়নতারা বলিউড কিং খান শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন; যেটি পরিচালনা করছেন তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমার।

২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে ১৯ বছরে সিনে পর্দায় পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি।


প্রবা/টিএম/এলএ





শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা