× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঘ দিবসের প্রচারণায় হালুমের সঙ্গী তিশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৩:১২ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৩:১৭ পিএম

বাঘ দিবসের প্রচারণায় হালুমের সঙ্গী তিশা

২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস।  দিনটি সামনে রেখে ইউনেস্কো ঢাকা অফিস, আইইউসিএন এবং দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ও সহযোগিতায় শিশুদের কাছে বাঘের গুরুত্ব এবং তাদের প্রিয় বাঘেরা যেন ভালো ও নিরাপদ থাকে তার বার্তা নিয়ে বিশেষ প্রচারণা শুরু করেছে সিসিমপুর।

‘সবার প্রিয় বাঘ, বাঘরা ভালো থাক’ শিরোনামের এ প্রচারণার অংশ হিসেবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে সচেতনতামূলক মজার একটি ভিডিও। যেখানে শিশুদের প্রিয় ও মজার চরিত্র সিসিমপুরের হালুমের সঙ্গে অংশ নিয়েছেন জনপ্রিয় তারকা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শিশুদের জন্য ভিডিওটিতে তিশা এবং হালুম গল্প-আড্ডা-প্রশ্নে বাঘ সম্পর্কিত নানা বিষয় তুলে ধরেছে। পাশাপাশি প্রকৃতিতে বাঘের গুরুত্ব, বাঘদের ভালো এবং নিরাপদ রাখা কেন দরকার, সেসব কথা বলা হয়েছে শিশুদের উপযোগী করে। বিশেষ এই সচেতনতা ও বিনোদনমূলক ভিডিওটি বিশ্ব বাঘ দিবসে সিসিমপুরের ইউটিউব চ্যানেলসহ নানা মাধ্যমে প্রচার করা হবে।

এ ছাড়াও বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শিশুদের জন্য কুইজের আয়োজন করা হয়েছে সিসিমপুরের ফেসবুক পেজে। সেখানে সিসিমপুরের বন্ধু হালুম বাঘ সম্পর্কিত মজার মজার সব প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে শিশুদের সামনে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা