× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম পোস্টারে ময়ূরাক্ষী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৭:৫৩ পিএম

প্রথম পোস্টারে ময়ূরাক্ষী

বহুল আলোচিত ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। এই পোস্টার প্রকাশের মাধ্যমেই ছবিটির আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল। ছবির নির্মাতা রাশিদ পলাশ জানান, এটি একটি থিম পোস্টার। এর পরে আরও কিছু পোস্টার প্রকাশ হবে ধারাবাহিকভাবে। আসছে সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাবে বলেও জানান তিনি।

ছবির প্রযোজক চৌধুরী নিজাম নিশো বলেন, “বাংলা সিনেমার যে আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে, সেই বাজারটা আমরা ধরতে চাই। ‘ময়ূরাক্ষী’ দিয়ে আমাদের এই পথচলা শুরু হতে যাচ্ছে। দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা আমাদের সিনেমা পৌঁছে দিতে চাই।”

রাশিদ পলাশ বলেন, সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপড়েনও দেখা যাবে। দর্শক ভিন্নরকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।

‘ময়ূরাক্ষী’তে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী প্রমুখ। 

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব।




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা