× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন লুকে চমকে দিলেন শম্পা রেজা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১৩:৩৯ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ১৪:১৯ পিএম

নতুন লুকে চমকে দিলেন শম্পা রেজা

শম্পা রেজা, একাধারে সংগীতশিল্পী, অভিনেত্রী এবং উপস্থাপক ও আবৃত্তিশিল্পী। একসময় মঞ্চ এবং ছোট পর্দায় তার ব্যাপক উপস্থিতি থাকলেও এখন কিছুটা কম। তবু ক্যারিয়ারের এই সময়ে এসেও তারুণ্য ধরে রেখেছেন। নতুন প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় তিনি।

এদিকে তার জনপ্রিয়তার নজির ফের দেখা গেল। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একেবারে অন্যরকম গেটআপে হাজির হলেন এই অভিনয়শিল্পী। সেখানে তিনি হাজির হয়েছেন সাদা খোলা চুলে ওয়েস্টার্ন লুকে।

গায়ে পরেছেন জিন্সের ডাঙ্গেরি, আর জামদানি কাপড়ের তৈরি জ্যাকেট। নিজ ফেসবুক ওয়ালে পোস্ট দেওয়া মাত্রই সেগুলো শতাধিকবার শেয়ার হয়েছে। ছবিগুলো দেখে নেটিজেনরা রীতিমতো বিস্মিত, করছেন প্রশংসাও।

শম্পা রেজা মূলত শাড়ির পাশাপাশি সব রকমের পোশাক পরতে অভ্যস্ত। যদিও তাকে এমন লুকে এর আগে কখনো পাওয়া যায়নি। ফলে তার এ ভিন্ন লুকে নতুনত্ব খুঁজে পেয়েছেন অনেকে।

শম্পার অভিনয় জীবন শুরু হয়েছিল দশম শ্রেণিতে পড়াকালীন। সেলিম আল দীন পরিচালিত 'অস্ত্রোতগন্ধ' নামে নাটকটিতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। পাশাপাশি গান, মডেলিং, সঞ্চালনা, আবৃত্তি, অভিনয় চালিয়েছেন। যদিও তিনি খুব বেছে বেছে কাজ করেছেন।

এ ছাড়া সিক্স ইয়ার্ডস স্টোরির আয়োজনে শম্পা রেজার প্রশংসিত এ ফটোশুট কাজটির পেছনে ছিলেন তানভীর আলী। জামদানি জ্যাকেটও ছিল কারুতন্ত্রের করা। মেকআপে ছিলেন ল্যারিসা ফজলে।


প্রবা/টিএম/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা