× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউথ এশিয়ায় সেরা পুরস্কার পেল সিটি অব লাইট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৩:৫৩ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৪:৫৮ পিএম

সাউথ এশিয়ায় সেরা পুরস্কার পেল সিটি অব লাইট

ভারত সরকারের ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া আয়োজিত ৬তম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফ্যাস্টিভ্যালে ‘ঋত্বিক ঘটক সিলভার অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে শাহাদাত রাসএল পরিচালিত ‘সিটি অব লাইট’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফ্যাস্টিভ্যালের সাউথ এশিয়া থেকে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টারি নিয়ে পাঁচদিনের ষষ্ঠ আসর বসেছিল কলকাতার চলচ্চিত্রের প্রাণকেন্দ্র নন্দনে। ৮ জুলাই সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়। 

বাংলার প্রান্তিক নারী জীবনের সাথে নাগরিক জীবনের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্য দিয়ে আলোর শহরের অদেখা অন্ধকার দিককে তুলে ধরা হয়েছে সিটি অব লাইটের গল্পে। 

ফ্যাস্টিভ্যালে দর্শকের ভূয়সী প্রসংশার পাশাপাশি জুরি বোর্ডের প্রসংশা অর্জন করে সিটি অব লাইট ফিল্মটি। 

পুরস্কার প্রাপ্তির ব্যাপারে নির্মাতা শাহাদাত রাসএল বলেন, ‘প্রতিটি সম্মাননা আগামীর কাজের সাহস ও শক্তি যোগায়। পাশাপাশি দায়বদ্ধতা তৈরি করে আরো ভালো কিছু করার। সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফ্যাস্টিভ্যাল একটি আলোচিত ও সম্মানজনক ফ্যাস্টিভ্যাল এখানে ঋত্বিক ঘটকের নামে পুরস্কার পাওয়াটা ভীষণ সম্মানের ও আনন্দের। আর এই ফিল্মের অর্জন আমার প্রোডিউসার ও আর্টিষ্ট'সহ পুরো টিমের অর্জন, যারা আমার উপর আস্থা রেখেছিল।’

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সিটি অব লাইট ফিল্মের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রযোজক অর্ণব দাস । 

এর আগে সিটি অব লাইট ফ্রান্সের কান ওয়ার্ল্ড ফিল্ম ফ্যাস্টিভ্যালে সেরা ফিল্মের অ্যাওয়ার্ড অর্জন করে।

এই ফিল্মে অভিনয় করেছেন নাফিস আহমেদ, মনিসা অর্চি, হাসনাত রিপন, শর্মী আকতার, ফাতেমা তুজ জোহরা ইভা, আশরাফ টুলু, সুমি ইসলাম ও অন্যান্য অভিনয় শিল্পীরা। সিটি অব লাইটের শিল্প নির্দেশনা দিয়েছেন শারমিন অর্পি। সংগীত পরিচালনা করেছেন মার্সেল ও নির্ঝর চৌধুরী। 

জুনায়েদ আহমেদ ও অর্নব দাস প্রযোজিত ‘সিটি অব লাইট’ চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও করেছেন শাহাদাত রাসএল। 

নির্মাতা জানান খুব শিগগিরই বাংলাদেশের দর্শকদের জন্য ‘সিটি অব লাইট’- এর প্রদর্শনীর আয়োজন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা