× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হলের ছবি মোবাইলে, সাইবার ক্রাইমে অভিযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১৪:৫৪ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৩ ১৫:২৮ পিএম

হলের ছবি মোবাইলে, সাইবার ক্রাইমে অভিযোগ

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’। প্রিয়তমা মুক্তির পর থেকে সারা দেশে দর্শকের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে হল কর্তৃপক্ষ। সিনেমার এমন সুবাতাস যখন বইতে শুরু করেছে তখন শোনা যাচ্ছে নতুন বিপত্তির কথা।

আলোচিত এ সিনেমার বেশ কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে; যা প্রেক্ষাগৃহ থেকে মুঠোফোনে ধারণ করা হয়েছে। এজন্য সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন পরিচালক হিমেল আশরাফ।

হিমেল গণমাধ্যমকে বলেন, ‘হল থেকে ভিডিও করে যারা অনলাইনে দিচ্ছেন, তাদের তালিকা সাইবার ক্রাইমে দেওয়া হয়েছে। যদি বিপদে পড়তে না চান, তবে হল থেকে ধারণ করা সিনেমার ভিডিওগুলো নামিয়ে ফেলুন। প্রায় ২২ হাজার ফুটেজ আমরা ডিলিট করেছি এবং করছি।’

অর্থের বিনিময়ে সিনেমার মিথ্যা রিভিউকারীদের উদ্দেশে এই নির্মাতা বলেন, ‘সিনেমা একটি প্রোডাক্ট। টাকার বিনিময়ে আপনি কোনো একটা সিনেমার প্রশংসা, সুনাম করতেই পারেন। কেউ যদি আপনাকে টাকা দেয় আপনি সারা দিন সেই সিনেমার মিথ্যা বা সত্য গুণগান করতে থাকেন, নো প্রবলেম। কিন্তু আপনি একটা সিনেমা থেকে টাকা খেয়ে অন্য সিনেমার মিথ্যা বদনাম করবেন, অপপ্রচার করবেন, খারাপ রিভিউ দেবেন সেটা কিন্তু অন্যায়, অপরাধ।’

এদিকে অন্যতম আলোচিত সিনেমা সুড়ঙ্গের ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে। হলে সিনেমা দেখতে গিয়ে কতিপয় কন্টেন ক্রিয়েটর ও দর্শক এ কাজটি করছেন বলে জানা যায়। এ বিষয়ে সুড়ঙ্গ টিমের নায়িকা তমাও জানিয়েছেন তাদের ছবির ভিডিও ফুটেজও অনলাইনে ছড়িয়েছে। যারা এটা করছেন তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা