× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে খাসি জবাই দিলেন মিম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুন ২০২৩ ১৪:০৪ পিএম

ঈদে খাসি জবাই দিলেন মিম

নিজের ধর্মের উৎসব পালনের পাশাপাশি ঈদও উদযাপন করেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। বিগত কয়েক বছর ধরেই ঈদে পশু কোরবানি দিচ্ছেন তিনি। এবার দুটি খাসি জবাই দিলেন এই অভিনেত্রী।

বুধবার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর সঙ্গে নিজের একটা ছবি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন মিম।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মতো এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন।

মিম আরও লিখেছেন, ঈদের প্রস্তুতি সম্পন্ন, ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনও হয়নি, আশা করি কখনও হবেও না। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।

এ দিকে ঈদুল আজহায় মুক্তির তালিকায় ছিল মিম অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তির তারিখ শেষ মুহূর্তে পিছিয়ে যায়।

তবে ঈদে সিনেমা না এলেও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মিম অভিনীত ‘মিশন হান্টডাউন’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম। ইতোমধ্যে বেশ আলোচনায় এসেছে সিরিজটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা