বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৭ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:০৪ পিএম
মার্ভেল কমিকসের জনপ্রিয় চরিত্র উলভারিন। পর্দায় লোমশ এবং ধাতব নখওয়ালার অ্যান্টি-হিরোর চরিত্র। হিউ জ্যাকম্যান এই চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। ২০১৭ সালের ‘লোগান’-এর পর উলভারিন হিসেবে আর দেখা যায়নি অভিনেতাকে।
ভক্তদের সব আফসোস ঘুচিয়ে অবশেষে ‘ডেডপুল ৩’-এ উলভারিন রূপে ফিরতে চলেছেন হিউ জ্যাকম্যান।
‘ডেডপুল’ তারকা রায়ান রেনল্ড তার অফিশিয়াল টুইটার পেজে সিনেমাটির ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, উলভারিন চরিত্রের প্রত্যাবর্তনের কথা এবং মুক্তির তারিখ।
টুইটারে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে রায়ান রেনল্ড লিখেছেন, ‘মুখ বন্ধ করে রাখা কঠিন হয়ে যাচ্ছে’। ভিডিওতে উলভারিন ফেরার ইঙ্গিত দিয়েছেন রায়ান রেনল্ড। আর এই চরিত্রে হিউ জ্যাকম্যানই থাকছেন।
২০০০ সালে ‘এক্স ম্যান’ ছবিতে প্রথম উলভারিন চরিত্রে অভিনয় করেন হিউ জ্যাকম্যান। এই ভূমিকায় ১৭ বছরে আটটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
প্রবা/টিএম/এলএ/ এসআর