× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেলিভিশন ও ডিজিটালের সকল মাধ্যম থেকে বয়কট টিকটকার জেবা জান্নাত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১৫:৫৮ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৩ ১৫:৫৯ পিএম

টেলিভিশন ও ডিজিটালের সকল মাধ্যম থেকে বয়কট টিকটকার জেবা জান্নাত

টিকটকের পরিচিত মুখ জেবা জান্নাত। মিডিয়ায় যাত্রাটা খুব বেশি দিনের না। টিকটকের জনপ্রিয়তাকে পুজি করে অভিনয়ে জগতে পা রেখেছেন তিনি। অভিনয় নিয়ে কোন পুঁথিগত শিক্ষা না থাকলেও বেশ কিছু কাজ দিয়ে টুকটাক আলোচনায় এসেছেন। ইতিমধ্যে অভিযোগ পাওয়া যায় জেবা জান্নাত অসঙ্গতিপূর্ণ আচারণের কারণে  অসন্তুষ্ট  নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

মুলত অসহযোগিতা ও অসদাচরণের কারণে অভিনয়শিল্পী জেবা জান্নাতকে কোনো ধরণের কাজে অভিনয়ের জন্যে নেবে না বলে জানিয়েছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, পেশাগত কাজের ক্ষেত্রে আপনার অসহযোগিতা ও অসদাচরণের জন্য আপনার বিরুদ্ধে আনীত আমাদের সম্মানিত সদস্য রাশেদা আক্তার লাজুকের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগটি নিষ্পত্তিতে কোনোরূপ সহযোগিতা না করায় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সকল সদস্য অভিনয়শিল্পী হিসেবে আপনাকে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সকল প্রকার নির্মাণ থেকে বিরত থাকবে। সিদ্ধান্তটি আগামী ২০ জুন ২০২৩ থেকে কার্যকর বলে গণ্য হবে।

টিকটকে মাধ্যমে পরিচিতি পাওয়া জেবা জান্নাত পরে নাটকে অভিনয় শুরু করেন। প্রথম তাকে দেখা যায় জয়নাল হাজারীর লাইভ শো অনুষ্ঠানে। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন তিনি। এছাড়া ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা