× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবা দিবসে রাজকে কটাক্ষ করলেন পরী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১২:৫৯ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৩ ১৩:০০ পিএম

বাবা দিবসে রাজকে কটাক্ষ করলেন পরী

বিশ্ব বাবা দিবস আজ। আর এমনই এক বিশেষ দিনে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি রাজকে কটাক্ষ করলেন তার পিতৃত্ব নিয়ে। আজ রোববার (১৮ জুন) ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেন পরী।

যেখানে নাম সরাসরি প্রকাশ না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই স্বামী শরীফুল রাজকেই কটাক্ষ করেছেন এই অভিনেত্রী।

তিনি লেখেন, এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না!

অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের সাথে আছে! লুজার। মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা