× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে আইস্ক্রিনে রক্তজবা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১৫:২৪ পিএম

ঈদে আইস্ক্রিনে রক্তজবা

কাঠাবিড়ালী সিনেমা দিয়ে আলোচনায় এসেছিলেন নির্মাতা নিয়ামুল মুক্তা। এবার ঈদে আসছে তার নতুন সিনেমা ‘রক্তজবা’। ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ইমরোজ তিশা এবং শরিফুল রাজ অভিনীত ‘রক্তজবা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজনা করছে সিনেমাটি। 

আসন্ন ঈদুল আযহায় ছবিটি আইস্ক্রিনের গ্রাহকরা দেখতে পারবেন। ২৫ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে যে কেউ আইস্ক্রিনে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’র গল্প। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। অতীত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচিত হতে থাকে নানান রহস্য।

নিয়ামুল মুক্তা ‘রক্তজবা’য় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ।

এর ক্রিয়েটিভ প্রযোজক হলেন নির্মাতা আবু শাহেদ ইমন। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। চিত্রগ্রহণ করছেন বরকত হোসেন পলাশ। শিল্প নির্দেশনা দিয়েছেন কাজী তানভীর রশিদ অপু। শব্দ সংযোজন ও মিউজিক করেছেন রিপন নাথ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা