× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহরুখের বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৫:২১ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১৫:২৬ পিএম

শাহরুখের বিরুদ্ধে মামলা

নিজের ছেলে আরিয়ান খানকে বাঁচাতে গিয়ে ঘুষ দেওয়ার অভিযোগে বলিউড বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মুম্বাই উচ্চ আদালতে জনস্বার্থে এই মামলা হয়েছে। আগামী ২০ জুন এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার (১৪ জুন) ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, “মহারাষ্ট্রের নারকোট্রিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেন্ট্রাল ব্যুারো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। আরিয়ান খানকে বাঁচাতে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। ঠিক কী ঘটেছিল সেই সত্য উদঘাটনের জন্য নারকো বিশ্লেষণ এবং লাই ডিটেক্টর টেস্ট করতে চেয়েছিল সিবিআই।”

জানা যায়, দুর্নীতি প্রতিরোধ আইনের ১২ নাম্বার ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর কাছ থেকে কোনো অনুগ্রহ পাওয়ার জন্য কোনো কর্মকর্তাকে ঘুষ দেয়, তাহলে সেই ব্যক্তিও দায়বদ্ধ, বিচারে অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে সেই অভিযোগই দায়ের হয়েছে। এই মামলায় শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে বিচার চাওয়া হয়েছে।

তা ছাড়াও  সিবিআই-এর কাছে শাহরুখ খান ও আরিয়ানকে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি মুম্বাই পুলিশের যে কর্মকর্তারা এনসিবি-এর প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ক্লিনচিট দিয়েছিলেন তাদেরকেও অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা