× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘তোমাদের জন্য শুভকামনা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৬:৪৫ পিএম

‘তোমাদের জন্য শুভকামনা’

বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় সিনেমা ইন্ডাস্টি ভারতের বলিউড। যেখানে অভিনয় করে কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের কাতারে নাম লেখিয়েছেন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শ্রীদেবীদের মতো নামীদামী তারকারারা। এবার এমনই এক প্রভাবশালী ইন্ডাস্ট্রিতে এক সঙ্গে নাম লেখাতে যাচ্ছে তাদের সন্তান ও নাতিনাতনিরা। 

নেটফ্লিক্সের হাত ধরে বলিউডে পা রাখতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা ও শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। সিনেমার নাম ‘দ্য আর্চিস’। সিনেমাটি পরিচালনা করেছেন  মুক্তির অপেক্ষায়। এই সিনেমা দিয়ে একইসঙ্গে বলিউডে পা রাখছেন অমিতাভের মেয়ের ঘরের নাতি অগস্ত্য নন্দা ও শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। সিনেমাটি পরিচালনা করেছেন জয়া আখতার। তাদের সিনেমা মুক্তিকে ঘিরে বলিউড পড়িবারে যেন আনন্দের জোয়ার বয়ে চলছে। যার প্রমাণ মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

সম্প্রতি ‘দ্য আর্চিস’ এর নতুন একটি পোস্টার বেড় হয়েছে। সেই ছবি শেয়ার করে বলিউড বাদশাহ শাহরুখ খান তার ফেসবুক পেজে একটি শুভকামনার বার্তা দেন। তিনি লেখেন, ‘মনে আছে আমাদের প্রজন্ম কীভাবে এই কমিক্সগুলি বিশেষ করে ডাইজেস্ট সংস্করণগুলি পড়ার জন্য অগ্রিম বুকিং করে রাখতাম। নস্টালজিয়া… এবং আমি আশা করি বড় পর্দাতেও একই উন্মাদনা থাকবে। ভালবাসা এবং শুভকামনা পুরো কাস্টের জন্য।’

এদিকে স্টারকিডদের এমন ডেবিউ নিয়ে নিজের খুশি ধরে রাখতে পারছেন না নির্মাতা ও প্রযোজক করণ জোহর। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘দ্য আর্চিস’-এর নতুন পোস্টারটি শেয়ার করে তিনি লেখেন, ‘গো জো! তোমাদের অবিশ্বাস্য সুন্দর লাগছে। আমি বিশ্বাসই করতে পারছি না ওরা এত বড় হয়ে গেল। আক্ষরিক অর্থে কিছুদিন আগেও অগস্ত্য নন্দা ও সুহানা কে কোলে নিয়ে আমি ঘুরে বেড়িয়েছি। এই বিশেষ ফিল্মের সমস্ত প্রতিভাবান বাচ্চাদের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা। এটি পপ সংস্কৃতিকে শাসন করতে চলেছে।’

আর্চি কমিক্সের অফিশিয়াল ভারতীয় রূপান্তর ‘দ্য আর্চিস’। যা চলতি বছরেই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। জয়া আখতার পরিচালনা করছে এই সিনেমার। এছাড়া অর্জুন কাপুর, জহ্নবী কাপুরসহ বলিউডের বেশকিছু অভিনেতা-অভিনেত্রী তাদের শুভকামনা জানিয়ে সফলতা কামনা করেছেন।

সুহানা খান, অগস্ত্য নন্দা ও খুশি কাপুর ছাড়াও ‘দ্য আর্চিস’ সিনেমায় অভিনয় করেছেন মিহির আহুজা, যুবরাজ মেন্ডা,বেদাঙ রায়নার মতো নবীন অভিনেতা অভিনেত্রীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা