× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্সর পেল ববির ‘ময়ূরাক্ষী’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১২:২৭ পিএম

সেন্সর পেল ববির ‘ময়ূরাক্ষী’

ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববির সিনেমা ‘ময়ূরাক্ষী’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। বেশ কিছুদিন আগে সেন্সরের ছাড়পত্রের জন্য আবেদন করেছিলেন সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ। তবে অবশেষে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা। দুয়েক দিনের ভেতর সিনেমার সেন্সর সার্টিফিকেটও হাতে পাবেন বলে জানান তিনি।

সোমবার (১২ জুন) পোস্টার রিলিজের মাধ্যমেই ময়ূরাক্ষীর আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।

তবে ঈদের পর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন জানিয়ে রাশিদ পলাশ বলেন, ‘ঈদে অনেক সিনেমার ভিড়ে ময়ূরাক্ষী দিতে চাই না। তাই ঈদের পর সিনেমাটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই আমরা। খুব শিগগিরই সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করব।’

জানা গেছে, ময়ূরাক্ষীর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। পর্দায় চিত্রনায়িকা ববির সঙ্গে দেখা যাবে অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপকে।

রয় সন্দীপের চিত্রগ্রহণে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে ময়ূরাক্ষীর। এর সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। সিনেমার গানগুলো গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব।

প্রসঙ্গত, ববি-সুদীপ ছাড়া এতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা