× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'দেখা না দিলে বন্ধু, কথা কইও না' গানে মজেছেন চঞ্চল-খুশি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৪:৪০ পিএম

'দেখা না দিলে বন্ধু, কথা কইও না' গানে মজেছেন চঞ্চল-খুশি

বেশ কয়েকদিন অসহ্য গরমের দাপটে অবশেষে শান্তির বৃষ্টি। আর এই ঝড়-বৃষ্টিতে গানে মজেছেন জনপ্রিয় দুই অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী-শাহনাজ খুশি। সোমবার (১২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন চঞ্চল। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, চলতে পথে, পুবাইলের রাস্তায়, ঝড় বৃষ্টির একটু আগে। দেখা না দিলে বন্ধু, কথা কইও না।

গানটি হাশিম মাহমুদের উল্লেখ করে সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি লাভ ইমোজি। ওই ভিডিওতে দেখা যায়, পুবাইলের একটি রাস্তায় দাঁড়িয়ে ‘দেখা না দিলে বন্ধু’ গানে কণ্ঠ মিলিয়েছেন চঞ্চল-খুশি। সেই সঙ্গে হাতে তালি বাজিয়ে ঝড়ের হাওয়ায় ব্যাপক আনন্দে মেতেছেন এই দুই তারকা।

চঞ্চল সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করা মাত্রই হাজার হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে মন্ত্যবের জড়। 

অভিনেতার এক ভক্ত লিখেছেন, খুব ভালো লাগলো চঞ্চলবাবু, শুভকামনা সবসময়। আরেকজন লিখেছেন, খালি গলায় গানটা শুনে মন ভরে গেল। আরেক ভক্ত লেখেন, আপনাদের দুজনের বন্ধুত্বের তুলনা হয় না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা