× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গায়ক-গায়িকা খুঁজছে সৌদি আরব

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৩ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২ ২১:১১ পিএম

চার বিচারকের ছবি সংবলিত সৌদি আইডলের পোস্টার।

চার বিচারকের ছবি সংবলিত সৌদি আইডলের পোস্টার।

জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) এবং এমবিসি গ্রুপ বিশ্বব্যাপী ট্যালেন্ট শো’র মতোই সৌদি আরবে শুরু করতে যাচ্ছে ‘সৌদি আইডল’। 

জিইএ’র চেয়ারম্যান তুর্কি আল-শেখ টুইটারে বলেছেন, “জিইএ কর্তৃপক্ষ এবং এমবিসি অংশীদারিত্বের ভিত্তিতে ‘সৌদি আইডল’-এর প্রথম সিজন চালু করার সিদ্ধান্তে আমি ভীষণ আনন্দিত, যা ২০২২ সালের ডিসেম্বরে প্রচার শুরু হবে বলে আশা করা হচ্ছে।”

আরব নিউজ জানিয়েছে, এমবিসি বলেছে, সৌদি গায়ক আসিল আবু বকর, আমিরাতের গায়ক আহলাম, সিরিয়ার গায়ক আসালা এবং ইরাকি বংশোদ্ভূত সৌদি গায়ক ও সুরকার মাজেদ আল মোহান্দিসকে নিয়ে গঠিত চার সদস্যের বিচারক নিয়ে অক্টোবরে সৌদি আইডলের চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির অনেক কট্টর ইসলামিক আইনের সংশোধন করেছেন। সেই সূত্রে সৌদিতে এখন গাড়ি চালানোর অনুমতিও পেয়েছেন নারীরা। ধারণা করা হচ্ছে সালমানের উদার নীতির কারণেই সৌদিতে এই প্রথম এ ধরনের টিভি শো’র আয়োজন করা হচ্ছে।

প্রবা ডেস্ক/জিজি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা