× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৭ বছর পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড ২০২৩’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৬:৫৩ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ১৭:০১ পিএম

২৭ বছর পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড ২০২৩’

দীর্ঘ ২৭ বছর পর ভারতে আবারও আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৩’। সবশেষ ১৯৯৬ সালে ভারত এ প্রতিযোগিতার আয়োজক ছিল। বহুল প্রত্যাশিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ৭১তম আসর বসবে এবার।

চলতি বছরের নভেম্বরে এ প্রতিযোগিতা হবে বলে আশা করা যাচ্ছে। তবে চূড়ান্ত তারিখ এখনও খোলাসা করা হয়নি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুলিয়া মোর্লে বৃহস্পতিবার (৮ জুন) সংবাদ সম্মেলনে বলেন, ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালের আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষণা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এ প্রতিযোগিতা ঘিরে ভারতের অনন্য ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, বিশ্বমানের আকর্ষণীয় স্থানগুলো বাকি বিশ্বের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য তর সইছে না।

মাসব্যাপী এ আয়োজনে ১৩০টির বেশি দেশের প্রতিযোগী অংশ নেবেন। এ প্রসঙ্গে জুলিয়া মোর্লে বলেন, মিস ওয়ার্ল্ড ২০২৩ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের জাতীয় চ্যাম্পিয়ন (প্রতিযোগী) তাদের কৃতিত্ব প্রদর্শন করবেন। ভারতে সবচেয়ে আকর্ষণীয় মিস ওয়ার্ল্ডের ফাইনাল হতে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা