× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ফ্রেমে তিন প্রিয় তারকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৬:০৩ পিএম

এক ফ্রেমে তিন প্রিয় তারকা

সময়ের তিন ব্যস্ত তারকা আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। টিভি নাটক কিংবা সিনে পর্দা প্রতিটি মাধ্যমে তাদের সরব উপস্থিতি মুগ্ধ করে দর্শককে। দেশের তারকাশিল্পীদের মধ্যেও তাদের জনপ্রিয়তা একেবারে প্রথম সারিতে। কিন্তু এ তিন তারকাকে কখনও একসঙ্গে পর্দায় দেখা যায়নি। 

তবে রিলের দুনিয়ায় তাদের দেখা না গেলেও, গতকাল একটি স্থিরচিত্রে একসঙ্গে আলো ছড়ালেন তারা। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবির ক্যাপশনে লেখেন ‘শিরোনামহীন’।

তবে ক্যাপশনে শিরোনামহীন লিখলেও তার কমেন্টবক্স ভরে ওঠে বিভিন্ন মন্তব্যে। ভক্ত থেকে শুরু করে বিভিন্ন তারকা সে ছবিতে করেন কমেন্ট। অনেকে জানান, এ তিন তারকাকে এক ফ্রেমে দেখতে পেলে দারুণ কিছু হবে। সেটি সম্ভব হবে কি না, তা সময় বলবে। 

এদিকে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আসছে ঈদে মুক্তি পাবে তার অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি। শুরু থেকে সিনেমাটি বেশ আলোচনায়। সোমবার প্রকাশ পেয়েছে এ সিনেমাটির ১ মিনিট ২২ সেকেন্ডের একটি অফিসিয়াল টিজার। এই টিজারে নানারূপে দেখা মিলেছে নিশোকে। এতে দেখা গেছে কখনও ইলেকট্রিশিয়ান, কখনও জেলখানার কয়েদি, কখনও আবার প্রেমিকরূপে। এতে দেখা মিলেছে তমা মির্জারও, অনেকটা অবোলা নারীর চরিত্রে।

অন্যদিকে চঞ্চল চৌধুরী বর্তমানে ব্যস্ত আছেন মৃণাল সেনের বায়োপিক অভিনয় নিয়ে। পাশাপাশি মোশাররফ করিমও টিভি নাটক ও ওটিটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা