× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৬ জুন ‘ফুলজান’ হয়ে আসছেন মিষ্টি জান্নাত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ২০:৩৭ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ২০:৪৪ পিএম

১৬ জুন ‘ফুলজান’ হয়ে আসছেন মিষ্টি জান্নাত

চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের নতুন সিনেমা আসছে। এর নাম 'ফুলজান'। সিনেমাটিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে৷ গ্রামীণ পটভূমির গল্পে এটি নির্মাণ করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ মে) এই সিনেমাটির ট্রেলার উন্মোচিত হয়। রাজধানীর বিদ্যুৎ ভবনে ট্রেলার উন্মোচন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ। সেখানে ঘোষণা দেয়া হয়, সিনেমাটি মুক্তি পাবে আসছে ১৬ জুন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, 'আমিনুল ইসলামের মধ্যে একটা লুকায়িত সম্ভাবনা দেখতে পাচ্ছি। সারাদিন দাপ্তরিক কাজের পর তার এই প্রচেষ্টা সাধুবাদ পাওয়ার যোগ্য। আমাদের দেশে অনেক মেধাবী নির্মাতা রয়েছে। আমাদের দেশের ফিল্ম দেশের বাইরেও প্রশংসিত হচ্ছে । আমাদের দেশের নির্মাতাদের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি বাংলা সিনেমার আবার সুদিন ফিরে আসবে।'

গায়ের মেয়ে অতি সুন্দরী ফুলজান। এলাকার বেয়ারা ছেলে রাজা তাকে ভালবাসতে চায় কিন্তু মন্দ কাজের জন্য রাজার তিন বছরের সাজা হয়। অতঃপর রমজান গাজীর সাথে ফুলজানের বিয়ে হয়। কলেজ পড়ুয়া দেবর সুজনকে নিয়ে তাদের সাজানো সংসার। কিন্তু বছর দুয়েক পর থেকে রমজান ও ফুলজানের মাঝে দূরত্ব বাড়তে থাকে। 

এতে দেবর সুজন গাজী ফুলজানের অবলম্বন হয়ে উঠে। রাজা জেল থেকে বের হয়ে ফুলজানকে পেতে মরিয়া হয়ে উঠে। অবশেষে কি রাজা পায় ফুলজানকে? নাকি ফুলজানকে না পাওয়ার দুঃখ বেদনা নিয়েই থাকতে হয় রাজাকে? এসব উত্তর জানতে অবশ্যই যেতে হবে প্রেক্ষাগৃহে ১৬ জুন ।

এই সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, 'ফুলজান সিনেমা লিখতে গিয়ে আমি অনেকবার কেঁদেছি। এটি আমার অনেক পছন্দের একটি গল্প। ফুলজান নামে একটি নাটক আছে। যা মঞ্চে মঞ্চস্থ করেছি অনেকবার। সেখান থেকেই সিনেমার ভাবনা। এই সিনেমার পরতে পরতে অনেক রোমান্স ও টুইস্ট রয়েছে।' 

এটুএস মাল্টিমিডিয়া প্রযোজিত 'ফুলজান' চলচ্চিত্রে মিষ্টি জান্নাত ছাড়া আরও অভিনয় করেছেন আমিনুল ইসলাম বাচ্চু ,সনি রহমান, রিয়াদ রায়হান অবাক, জেসমিন জারা, লিটন খন্দকার, মশিউল হক মনা, কবির টুটুল, আশিষ কুমার, ইসমাইল খান, শিলা, পাপিয়া, রাকিব, প্রশান্ত প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা