× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার মুক্তাগাছায় কৃষকের ঈদ আনন্দ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৪:৪২ পিএম

এবার মুক্তাগাছায় কৃষকের ঈদ আনন্দ

প্রতি ঈদেই প্রচার হয় দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’। আসছে কোরবানি ঈদেও দেখা যাবে এর একটি পর্ব। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির ঈদুল আজহার পর্বটি ধারণ করা হয়েছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার ঘাটুরি ঈদগাহ মাঠে। 

গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশ হাজার মানুষের উপস্থিতিতে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দে থাকছে আরও ব্যতিক্রমী, জমজমাট মজার সব খেলাধুলা।

এবারে খেলাধুলার অংশটি ধারণের জন্য ময়মনসিংহকে বেছে নেওয়ার কারণ হিসেবে উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ‘আদি কৃষি ঐতিহ্যের একটি জেলা ময়মনসিংহ। পুরাতন ব্রহ্মপুত্র ও তার শাখা-উপশাখাকে কেন্দ্র করে এ অঞ্চলে গড়ে উঠেছিল কৃষিবাণিজ্যের এক অনন্য ক্ষেত্র। কৃষির সমৃদ্ধির হাত ধরেই এখানে বিকশিত হয়েছিল লোকসংস্কৃতির। যার স্বরূপ আমরা দেখি মৈমনসিং গীতিকায়। কৃষি-ঐতিহ্যের সে ধারা এখনও ধরে রেখেছেন এখানকার কৃষক। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র, মৎস্য গবেষণা ইনস্টিটিউটসহ নানা গবেষণা ও কৃষিশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ময়মনসিংহে। ফলে ধান-পাটের পাশাপাশি নিত্য নতুন ফল-ফসলের চাষ বাড়ছে, খুব সহজেই আধুনিক কৃষির সঙ্গে যুক্ত হচ্ছে কৃষকরা। দীর্ঘসময় ধরে মাছ চাষের শীর্ষস্থান দখলে রেখেছে এই অঞ্চলের খামারিরা। কৃষকের ঈদ আনন্দে এই কৃষকদের জীবন-জীবিকা আর তাদের গল্পকথাই তুলে আনার চেষ্টা করেছি।’

চ্যানেল আইয়ে ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হয় ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা