× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিথিলার জন্মদিনে মেঘলার পোস্টার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৩:৩৮ পিএম

মিথিলার জন্মদিনে মেঘলার পোস্টার

দুই বাংলায় অভিনয়ে ব্যস্ত রাফিয়াত রশিদ মিথিলা। গত ২৫ মে ছিল এই তারকা অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে তার আসন্ন সিনেমা ‘মেঘলা’-এর পোস্টার। এটি পরিচালনা করেছেন অর্ণব মিদ্যা। এ ছবিতে মিথিলা ছাড়াও অভিনয় করবেন গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদারসহ অনেকে।

সিনেমাটির পরিচালক জানান, ‘পোস্টারে তিনটি জিনিস তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমত, পাহাড়ের বাঁকে আটকে রয়েছে মেঘলার জীবন। দুই. তার জীবনের আকাশে দুর্যোগের কালো মেঘের ঘনঘটা! তিন. সে গর্ভবতী, পাহাড়ের খাদের ফাঁক থেকে উঁকি দেওয়া সূর্যের আলো তা ইঙ্গিত করছে!’ 

তিনি আরও বলেন, ‘মিথিলা তার অভিনয় দক্ষতা আগেই প্রমাণ করেছেন। ফের একবার দর্শকের মন জিততে আসছেন তিনি।’

গল্পে মেঘলা হাসি-খুশি প্রাণবন্ত একটি মেয়ে, যার বড় হয়ে ওঠা এক অনাথ আশ্রমে। নিজের চেষ্টায় অদম্য পরিশ্রমের ফলে আজ সে প্রতিষ্ঠিত। স্বামীকে নিয়ে তার সুখের সংসার, তার স্বামী আবির ফরেনসিক মেডিসিনের ডাক্তার। কিন্তু বিয়ের পরেও মেঘলা ভোলে না সেই আশ্রমকে, যেখান থেকে তার বড় হয়ে ওঠা। সে শত কাজের ফাঁকেও যথাসাধ্য চেষ্টা করতে থাকে আশ্রমের বাকি বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর, নিজের মতো করে চেষ্টা করে তাদের সঙ্গে সময় কাটানোর। 

অফিসের কাজের সুবাদে, দিন কয়েকের জন্য বাইরে গিয়ে ফিরে আসার পর খবর পায় আশ্রমের একটি ফুটফুটে বাচ্চা মেয়েকে কেউ বা কারা ধর্ষণ করে খুন করেছে। মানসিকভাবে ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা মেঘলা। এ কোন পৃথিবীতে নিজের সন্তানকে নিয়ে আসতে চলেছে! সেই ভাবনাই তাকে কুরে কুরে খেতে থাকে। তীব্র মানসিক অবসাদ কাটাতে আবির মেঘলাকে নিয়ে এক নির্জন পাহাড়ি গ্রামে বেড়াতে আসে। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে মেঘলা, কলকাতা ফিরে আসার আগে দিন, হঠাৎই আবির উধাও হয়ে যায়। আবারও মেঘলার জীবনে বিপদের মেঘ ঘনিয়ে আসে, শুরু হয় আবিরকে খুঁজে বের করার পালা। 

নিয়মিত থানায় যাওয়া; থানার অফিসারের মারফত বেড়াতে যাওয়া এলাকার থানার অফিসারের সঙ্গে যোগাযোগ করা, সবই চলতে থাকে। ঘটনাচক্রে স্থানীয় থানার বড়বাবু রুদ্র, আবিরের বাল্যবন্ধু। হারিয়ে যাওয়ার পর যিনি আবিরকে খোঁজার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। আবিরকে খুঁজে পেতে থানায় নিয়মিত যাতায়াতের সুবাদে এক সাংবাদিকের সঙ্গে আলাপ হয় মেঘলার। সাত্যকি নামের সেই সাংবাদিকও আপ্রাণ চেষ্টা করতে থাকে মেঘলাকে সাহায্য করার। এভাবে এগিয়ে যায় গল্প।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা