× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারা গেছেন আমেরিকান গায়িকা টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৬:০১ পিএম

মারা গেছেন আমেরিকান গায়িকা টিনা

আমেরিকান বংশোদ্ভূত গায়িকা টিনা টার্নার মারা গেছেন। বুধবার (২৪ মে) সুইজারল্যান্ডের জুরিখে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩। টিনার প্রচার কর্মকর্তা বার্নার্ড ডোহার্টি একটি বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বার্নার্ড ডোহার্টি পপ গায়িকা টিনার মৃত্যুর প্রকৃত কারণ জানায়নি। তবে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি স্ট্রোক করেছিলেন। কিডনি সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই অভিনেত্রী।

পঞ্চাশের দশকে ক্যারিয়ার শুরু করেন টিনা। কিছু দিনের মধ্যে এমটিভির সেনসেশন হয়ে যান। তার চার্ট-টপিং গান ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’। এ গানে প্রেমকে ‘সেকেন্ড-হ্যান্ড ইমোশন’ বলে অভিহিত করেছিলেন; যা এখনও সমানভাবে জনপ্রিয়।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম গ্রহণ করেন টিনা টার্নার। আটবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। ২০২১ সালে রক অ্যান্ড রোলের হল অব ফেমে একক শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত করা হয় টিনার নাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা