× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমেরিকান আইডলকে বিদায় জানালেন কেটি পেরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৪:০৫ পিএম

আমেরিকান আইডলকে বিদায় জানালেন কেটি পেরি

জনপ্রিয় পপ গায়িকা কেটি পেরি সব সময় থাকেন আলোচনার তুঙ্গে। হিট গান উপহার দেওয়ার পাশাপাশি আমেরিকান আইডল মঞ্চেও ছড়ান দ্যুতি। বিগত বেশকিছু সিজনে এই রিয়েলিটির শোয়ের বিচারকের আসনে ছিলেন তিনি। তবে এবারে জনপ্রিয় এই অনুষ্ঠানকে জানিয়েছেন বিদায়। 

লুক ব্রায়ান ও নিওলেন রিচির সঙ্গে বিচারকের আসনে কেটি পেরির উপস্থিতি যেন আলাদা সৌন্দর্য বাড়ায়। কিন্তু হুট করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আমেরিকান আইডলে আর বিচারকার্য পরিচালনা করবেন না তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন কেটি, হতবাক ভক্তরা। 

গত ২১ মে আমেরিকান আইডলের চলতি আসরে বিজয়ী নির্বাচিত হন টঙ্গি কিথ আরবান। কিন্তু অনুষ্ঠানে অনেক ভক্ত অভিযোগ করেন, কেটি পেরি এ প্রতিযোগীর সঙ্গে ভালো ব্যবহার করেননি। 

শুধু এ ঘটনাই নয়, এ অনুষ্ঠানের চলতি আসরে আরও এক প্রতিযোগীকে মঞ্চে অপমান করেছিলেন কেটি। ভাইরাল হয়েছিল সে ভিডিও। যদিও পরে কেটি জানান, বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। 

তবে এবারের ঘটনায় এ পপশিল্পী যে ভালোই চটেছেন, তা জানা গেল ডেইলি মেইলের একটি প্রতিবেদনে। সেখানে কেটি আমেরিকান আইডলের প্রযোজকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। কেটি বলেন, ‘অনুষ্ঠানে টিআরপি বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানে কেটির সঙ্গে ঘটে যাওয়া নেতিবাচক ঘটনাগুলো বেশি করে উপস্থাপন করা হয়। তাই অনুষ্ঠানে আগামী সিজনে বিচারকের আসনে আবারও বসা আমার জন্য কষ্টসাধ্য।’

এদিকে সপ্তাহ দুয়েক আগে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেকে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন কেটি পেরি। কিন্তু অভিষেক অনুষ্ঠানে ‘বিব্রতকর পরিস্থিতি’র মুখোমুখি হন এই সংগীততারকা! অনুষ্ঠানে নিজের বসার আসন (সিট) খুঁজে পেতে সমস্যা হয় তার। 

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে কেটি পেরি বসার সিট খুঁজছিলেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, ৩৮ বছর বয়সি এই গায়িকা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ভিড়ের মধ্যে তার নির্ধারিত সিট খুঁজছেন। একবার তিনি সিটের লাইন ধরে সামনে যাচ্ছেন, আবার পেছনের দিকে আসছেন। অবশেষে পেরি অতিথিদের একটি সারিতে থামেন এবং একটি আসনের দিকে ইঙ্গিত করে বোঝালেন যে, সিটটি তার। 

আর এ বিষয়টি কেটির ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দেয়। তার এক ভক্ত টুইটারে লেখেন, ‘কেটি পেরি এখনও তার সিট খুঁজে বেড়াচ্ছেন।’ আরেক ভক্ত টুইটারে লেখেন, ‘কেটি যেভাবে টুপি পরে তার সিট খুঁজে বেড়াচ্ছেন তা একই সঙ্গে মিষ্টি এবং মজার।’

আরেকজন প্রশ্ন করেন, ‘কেটি কি তার সিট খুঁজে পেয়েছেন?’

ভিডিওটি ভাইরাল হওয়ার পর কেটি পেরি তার ভক্তদের উদ্দেশে টুইটারে জানান, ‘চিন্তা করবেন না, আমি সিট খুঁজে পেয়েছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা