× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ির মালিক সাফা, ডেলিভারি বয় তৌসিফ!

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২২ ১৯:৪৭ পিএম

পিছলা নাটকের দৃশ্যে সাফা কবির ও তৌসিফ মাহবুব। ছবি- সংগৃহীত

পিছলা নাটকের দৃশ্যে সাফা কবির ও তৌসিফ মাহবুব। ছবি- সংগৃহীত

এই শহরে ব্যাচেলরদের বাসা পাওয়া যেমন চ্যালেঞ্জ তেমনি ভালোবাসা পাওয়াটাও! আর এই দুটো ইস্যুতেই দারুণ সব বিপদে পড়ছেন এই গল্পের নায়ক তাসিন। যিনি এই শহরে ডেলিভারি বয় হিসেবে কাজ করছেন উদয়-অস্ত।

এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘পিছলা’। এতে ব্যাচেলরের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তার বিপরীতে বাড়িওয়ালার মেয়ের চরিত্রে আছেন সাফা কবির। আর তাদের নিয়ে এই গল্পটি রচনা ও নির্মাণ করেছেন হাসিন হোসাইন রাখি। সিনেমাটোগ্রাফিতে ছিলেন হাসান জুয়েল।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন ফরহাত বাবু, আমানুল হক হেলাল, পাপিয়া প্রমুখ।

নির্মাতা বলেন, ‘নাটকের গল্পটি বেশ মজার। সঙ্গে থাকছে নাগরিক বাস্তবতাও। বিশেষ করে ব্যাচেলর জীবনের নানা ঘটনা উঠে আসবে এতে। আশা করছি দর্শকরা নিজেদের জীবনের গল্পের সঙ্গে মেলাতে পারবেন।’ আসছে ঈদে ‘পিছলা’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা