× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুনে ইন্ডিয়ানা জোনসের শেষ কিস্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ১৪:২৩ পিএম

জুনে ইন্ডিয়ানা জোনসের শেষ কিস্তি

ইন্ডিয়ানা জোনসের জনপ্রিয়তা ভক্তদের কাছে সব সময় তুঙ্গে। এ ফ্রাঞ্জাইজির পঞ্চম কিস্তির নাম ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’। জানা গেছে ইন্ডিয়ানা জোনসের সর্বশেষ কিস্তি হতে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে গত ১৮ মে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটির প্রিমিয়ার। সিনেমাটির দেখার পর ৫ মিনিট দর্শক করতালি দিয়ে ছবিটির প্রতি মুগ্ধতা প্রকাশ করেন। এর মধ্যে সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তা জানা গেল।

হ্যারিসন ফোর্ড অভিনীত আমেরিকান-অ্যাডভেঞ্জার ঘরানার সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের পারদ বাড়ছে। তবে কানে প্রিমিয়ার পর ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ৩০ জুন মুক্তি পাচ্ছে ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’। এ সিনেমাটির বাজেট ৩০০ মিলিয়ন ডলার। এর আগে এত অর্থ ব্যয়ে ইন্ডিয়ানা জোনসের কোনো সিনেমা নির্মিত হয়নি। 

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হ্যারিসন ফোর্ড, যাকে দেখা যাবে একজন নৃবিজ্ঞানীর ভূমিকায়। এতে আরও অভিনয় করেছেন পব ওয়ালার ব্রিজ, ম্যাডস মিকেলসন, অন্টেরিও বান্দ্রেস, ইথান ইসিডোরসহ আরও অনেকে। গল্পে দেখা যাবে, হ্যারিসন ফোর্ড এমন একটি জিনিস আবিষ্কার করেন, যা ইতিহাস বদলে দেয়।

সিনেমাটি পরিচালনা করেছেন জেমস ম্যাঙ্গোল্ড। ছবিটির চিত্রনাট্যও লিখেছেন তিনি। সিনেমাটির শুটিং যুক্তরাজ্য ও স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায় হয়েছে। 

জানা যায়, সিনেমাটি ডিজনি ওয়ার্ল্ডসহ বেশকিছু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে। 

এদিকে ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে হ্যারিসন ফোর্ড বলেছিলেন, ‘ইন্ডিয়ানা জোন্সের ছবিগুলো রহস্য ও অ্যাডভেঞ্চারে ঘেরা। তবে সেগুলো হৃদয়েরও। আমাদের কাছে বলার মতো একটি সত্যিকারের মানুষের গল্প রয়েছে এবং সেই সঙ্গে এটি এমন এক ছবি, যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা