× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকাশ্যে ‘অর্ধাঙ্গিনী'র ট্রেলার, জয়ার চমক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ১৬:৪০ পিএম

প্রকাশ্যে ‘অর্ধাঙ্গিনী'র ট্রেলার, জয়ার চমক

আগামী ২ জুন কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা। নাম ‘অর্ধাঙ্গিনী'। এরই মধ্যে এ সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে। ৩ মিনিট ৫ সেকেন্ডের ট্রেলারে ফুটে উঠেছে সিনেমার গল্প। 

এই ছবির প্রধান দুই চরিত্র চূর্ণি এবং জয়া আহসান। জয়া ও চূর্ণির পাশাপাশি কৌশিক সেনও এই ছবির অন্যতম প্রধান এক চরিত্র। 

ছবির ট্রেলারে দেখা যাচ্ছে কোনো এক শপিং মলে কেনাকাটা করতে গিয়ে চূর্ণি দেখতে পান যে অসুস্থ কৌশিককে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন জয়া। এই ট্রেলারে স্পষ্ট হয় যে কৌশিকের প্রাক্তন স্ত্রী ছিলেন চূর্ণি। তার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও প্রাক্তন শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ আছে তার। অন্যদিকে চূর্ণির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরই জয়াকে বিয়ে করেন কৌশিক, ফলে নিজের বাড়ি থেকেই বিতাড়িত হতে হয় তাকে।

ট্রেলারে দেখা যাচ্ছে কৌশিক সেন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ায় কোনো বিশেষ কারণে জয়া এসেছেন চূর্ণির কাছে সাহায্য চাইতে। এরপর কী ঘটবে? সম্পর্ক কোন দিকে মোড় নেবে একই স্বামীর দুই স্ত্রীর মধ্যে? সমস্ত উত্তর জানা যাবে ২ জুন।

এদিকে, ট্রেলার দেখে জয়ার প্রশংসা করেছেন নেটিজেনরা। নতুন সিনেমা প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘খুব ভালো লাগছে বড় পর্দায় আমার সিনেমা আসছে। ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রশংসা পাচ্ছি। এ সিনেমাতে আমার চরিত্রটি অসাধারণ। আমার বিশ্বাস সিনেমাটি দেখার পর দর্শকও অনেক প্রশংসা করবেন।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা