× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের অনুষ্ঠানের এক সপ্তাহের মাথায় বাবা হচ্ছেন রোশান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ১৭:৪২ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ১৭:৫৫ পিএম

বিয়ের অনুষ্ঠানের এক সপ্তাহের মাথায় বাবা হচ্ছেন রোশান

ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম তাহসিন এশা। প্রেম করে তিন বছর আগে বিয়ে করেছেন তারা। তবে এতদিন এ খবর প্রকাশ্যে আসেনি। এর আগে তিনি জানান, ‘আমরা তিন বছর আগে বিয়ে করেছি। বিভিন্ন কারণে জানানো হয়নি। আমাদের জন্য দোয়া করবেন, যেন সুখে শান্তিতে থাকতে পারি।’

নতুন খবর হল, রোশানের স্ত্রী এশা অন্তঃসত্ত্বা। আর নায়ক রোশান বাবা হতে চলেছেন। ২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রোশান। বিয়ের ব্যাপারটি এত দিন গোপন রাখার কারণ হিসেবে তিনি জানান, পাবলিকলি জানাইনি কারণ তার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।

এদিকে, রোশানের বাবা হওয়ার খবরটি তার ঘনিষ্ঠজনেরাও নিশ্চিত করেছেন। তারা জানান, রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি তারা সবার সামনে আনতে চেয়েছেন।

জানা গেছে, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। তিনি চান, সন্তান আগে নিরাপদে পৃথিবীতে আসুক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা