× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মদিনে নতুন সিনেমায় আদর, নায়িকা কলকাতার দর্শনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ২১:৩৫ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ২২:০০ পিএম

জন্মদিনে নতুন সিনেমায় আদর, নায়িকা কলকাতার দর্শনা

ঈদের সিনেমা 'লোকাল' দিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন চিত্রনায়ক আদর আজাদ। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি ভালোই দর্শক টেনেছে। সিনেমার গানগুলোও মুগ্ধ করেছে শ্রোতাদের। 

সময়টা সব মিলিয়ে ভালো যাচ্ছে নায়ক আদরের। তার ভিড়ে ১০ মে ছিল তার জন্মদিন। জীবনের বিশেষ এ দিনের প্রথম প্রহরেই পেলেন সুখবর। নতুন সিনেমা উপহার পেলেন তিনি।

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমার নাম 'লিপস্টিক'। এ সিনেমার চমক, আদরের নায়িকা দর্শনা বণিক। 

আদর বলেন, 'এটা আমার জন্য দারুণ আনন্দের একটি প্রাপ্তি। জন্মদিনের রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি ভালো কিছু দিতে পারব এ সিনেমা দিয়ে।'

'লিপস্টিক' সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান৷ আগামী জুলাইয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা