× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে গাইবেন ‘নিকিয়াঙ্কা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৩:১৩ পিএম

একসঙ্গে গাইবেন ‘নিকিয়াঙ্কা’

বলিউডের গণ্ডি অনেক আগেই পেরিয়েছেন তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। চলতি সপ্তাহে ভারতে মুক্তি পাচ্ছে এ অভিনেত্রীর হলিউড সিনেমা ‘লাভ এগেইন’। এতে তার বিপরীতে অভিনয় করছেন স্যাম হিউগেন। এটি একটি রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি। এই ছবি মুক্তির আগেই একটি বিশেষ সাক্ষাৎকারে দিলেন প্রিয়াঙ্কা। পিঙ্কভিলাকে জানালেন ছবির বিষয়ে খুঁটিনাটি।

লাভ এগেইন ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে তার বেটার হাফ নিক জোনাসকেও দেখা যাবে। এই ছবিতে তিনি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন জেমস সি স্ট্রাউস।

এই ছবিতে স্বামীর সঙ্গে অল্প দৃশ্যে অভিনয় করলেও আগামী দিনে কি কোনো কাজে তার সঙ্গে পুরোদমে অভিনয় করার ইচ্ছা আছে এ অভিনেত্রীর। এমন প্রশ্নে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। হিন্দি বা অন্য ভাষায় কি না জানি না। কিন্তু আমি আর নিক একসঙ্গে কাজ করছি ভবিষ্যতে এটা নিশ্চিত। আমি জানি না, আমরা একসঙ্গে ছবি করব কি না। কিন্তু এখন আমরা দুজন একসঙ্গে শো প্রডিউস করছি, নানা জিনিস তৈরি করছি। ফলে ভবিষ্যতে দুজনে একসঙ্গে কাজ করব যে এই ব্যাপারে আমি নিশ্চিত। এখন সেটা কোনো রোম্যান্টিক ছবি হবে নাকি অন্য কিছু, সেটা জানি না। কিন্তু আমরা একসঙ্গে কাজ করব।’

এরপর তাকে প্রশ্ন করা হয় নিকের সঙ্গে কোনো গান গাইবেন কি না, যেহেতু প্রিয়াঙ্কা নিজেও মাঝেমধ্যে গান গেয়ে থাকেন। এই প্রশ্নে হেসে ফেলে প্রিয়াঙ্কা বলেন, ‘আমাদের দুজনের প্ল্যান আছে একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিব। আশা করছি এ বছর দর্শক তা দেখতে পাবে।’

আগামী ছবির বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘এই ছবিটা কাউকে কিছু চড় মেরে বোঝাবে না, এটা কমেডি নয়। এটা একটি রোম্যান্টিক মুভি, যা আপনাকে হাসাবে, কাঁদাবে। এই ছবিটি আপনি আপনার প্রেমিক, প্রেমিকা বা আপনার যেকোনো পছন্দের মানুষের সঙ্গে দেখতে যেতে পারেন। আমি ভীষণ এক্সাইটেড এই ছবি নিয়ে। আশা করছি সবার এটা ভালো লাগবে।’

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া তার জীবনের এক অজানা গল্প প্রকাশ্যে আনলেন। জানালেন তিনি যখন মাত্র ১৬ বছর বয়সে আমেরিকা থেকে দেশে ফিরেছিলেন তখন তার বাবা অশোক চোপড়া তার ঘরের জানালায় গ্রিল বসিয়েছিলেন।

একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, একবার একটি ছেলে তাদের বাড়ির বারান্দায় উঠে পড়েছিল। তারপর থেকে তার বাবা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এই ঘটনার পর তার বাবা তাকে ঢিলে পোশাক পরতে বলেছিলেন। বলেছিলেন ভারতীয় জামা-কাপড় পরতে। অভিনেত্রী বলেন, তখন তার কাছে কোনো ঢিলে পোশাক ছিল না। বাধ্য হয়ে তিনি তার বাবার টি-শার্ট পরতেন জিন্স দিয়ে। সবাই তখন তার সাজপোশাক নিয়ে কথা বলত বলেও জানান অভিনেত্রী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা