প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৩:২২ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১৩:৩৭ পিএম
হ্যারি পটারের জীবনে এলো নতুন অধ্যায়। বলছি ‘হ্যারি পটার’ খ্যাত তারকা ড্যানিয়েল র্যাডক্লিফের কথা। প্রথমবারের মতো বাবা হয়েছেন এই তারকা। কোনো গল্পে কিংবা সিনেমার সিরিজে নয়। বাস্তবেই বাবা হলেন তিনি। সম্পর্কের দীর্ঘ ১০ বছর পর ড্যানিয়েল ও তার দীর্ঘদিনের প্রেমিকা এরিন ডার্কের জীবনে এলো নতুন সদস্য।
ড্যানিয়েল ও এরিনের সম্পর্কের শুরু ২০১৩ সালে। কিল ইয়োর ডার্লিংস ছবিতে কাজ করতে গিয়ে প্রথম পরিচয় হয় তাদের। সে-ই তাদের একসঙ্গে পথ চলা শুরু। তবে নিজেদের সম্পর্ক তারা ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। এ ১০ বছরের সম্পর্কে তাদের জীবনজুড়ে এলো এক নতুন প্রাণ।
প্রসঙ্গত, হ্যারি পটার কিন্তু সাধারণ মানুষের কাছে হ্যারি পটার নামেই খ্যাত। একটা সময় এ চরিত্র আর তিনি যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন। বিশাল খ্যাতি অর্জন করেছিলেন। অন্যদিকে এরিন অতটা খ্যাতিসম্পন্ন না হলেও হলিউডে তিনিও তার নিজের জায়গা বানিয়ে নিয়েছেন। তাকে গুড গার্লস রিভল্ট, মুনশাইন ইত্যাদি প্রজেক্টে দেখা গেছে।