× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপ্লব সাহা ও কোনালের কণ্ঠে এলো 'সারা জীবন'

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৩:২৬ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৪:০১ পিএম

বিপ্লব সাহা ও কোনালের কণ্ঠে এলো 'সারা জীবন'

দেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ও পোশাক ব্র্যান্ড বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। ফ্যাশন চর্চার বাইরে তিনি গানও করেন। রবীন্দ্রনাথের গানসহ নানাধর্মী গান তিনি গেয়ে থাকেন। প্রকাশও করেছেন কিছু গান। পূজা-পার্বণে সেসব গান বেশ আলোচনা পেয়েছে।

এবার প্রকাশ হলো তার নতুন আরও এক গান। সে গানের নাম ‘সারা জীবন’। গতকাল ১৭ এপ্রিল বিশ্বরঙের ফেসবুক পেজ, বিপ্লব সাহা নামের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ হয়। 

এই গানটিতে বিপ্লব সাহার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কোনাল। এ গানের কথা লিখেছেন অনুরূপ আইচ। সংগীত পরিচালনা করেছেন রাজন সাহা। গানটির রেকর্ডিং হয়েছে স্টুডিও তানপুরা বাই জিয়াউল হাসান পিয়ালে।

রোমান্টিক এই গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও মডেল সিনথিয়া ইয়াসমিন এবং দুই বাংলার জনপ্রিয় মডেল অভিনেতা গাজী আবদুন নূর। 

গানটি নিয়ে বিপ্লব সাহা বলেন, ‘ঈদের খুশি ভাগ করে নিতে এই গান নিয়ে হাজির হয়েছি। আমার সহশিল্পী কোনালসহ এ গান সৃষ্টির সঙ্গে যারা জড়িত সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল। গানটি শ্রোতাদের ভালো লাগলেই আমরা সফল হব।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা