বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ০১:০০ এএম
জীবন যুদ্ধের কাছে হার মেনে অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের বাবা সানাউর রহমান খান। বুধবার (১২ এপ্রিল) রাতে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিজের বাবার মৃত্যুর বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে তাহসান বলেন, 'বুধবার রাতে হঠাত করে বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়ার প্রস্ততি নেওয়ার আগেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। তার দফনের বিষয়টি নিয়ে পরবর্তীতে জানানো হবে।'
এর আগে গুরুতর অসুস্থ হয়ে তাহসান রহমান খানের বাবা সানাউর রহমান খান রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে এই অভিনেতার বাবাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বাসায় নেওয়া হয়।
জীবন নিয়ে দীর্ঘদিন লড়াই করছিলেন তাহসানের বাবা সানাউর রহমান খান। ফের আজ রাতে তার শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি।