× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেশি কথা বলায় শামীম হাসান সরকার বয়কট!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৬:৫৯ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৭:১০ পিএম

বেশি কথা বলায় শামীম হাসান সরকার বয়কট!

অভিনেতা শামীম হাসান সরকার কথা বলতে ভালোবাসেন। এটি তার আশপাশের সবাই জানেন। বাড়িতে বা বাড়ির বাইরে দিনের বেশির ভাগ সময়ই তিনি কথা বলেন। এজন্য বন্ধু ও সহকর্মীরা তাকে ‘মিস্টার টকেটিভ নাম দিয়েছে। অনর্গল দ্রতলয়ে পৃথিবীর যেকোনো বিষয়ে কথা বলতে সিদ্ধহস্ত তিনি। এজন্য যতটা না বন্ধু যোগ হয়েছে, তার চেয়ে বেশি সম্পর্ক বিয়োগ হয়েছে। অনেকেই তার এই মাত্রাতিরিক্ত কথা বলার বিষয়ে মহা বিরক্ত হয়ে তাকে এড়িয়ে চলতে শুরু করেছেন।

কাজের জায়গায় অনেকে তাকে বয়কটও করেছেন। তারপরও মুদ্রাদোষ বা স্বভাবদোষে দুষ্ট তিনি। অবিরাম কথা বলার এই দোষের কারণে নানাভাবে বিপাকেও পড়েছেন তিনি। সম্প্রতি তার স্ত্রী চমক জীবনের মূল্য দিয়ে শামীম হাসান সরকারকে বুঝিয়ে দিয়েছেন, কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে।

মজার ও শিক্ষামূলক এই গল্প নিয়েই এবারের ঈদে শামীম হাসান সরকার হাজির হবেন ‘মিস্টার টকেটিভ নাটকে। এটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ২০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।

রুম্মান রশীদ খানের লেখা নাটকটি পরিচালনা করেছেন আলোক হাসান। এতে আরও অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক, আনন্দ খালেদ, আনোয়ার হোসেন, রকি খান, মৌ শিখা প্রমুখ।

অভিনেতা শামীম হাসান সরকার বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নাম নিরব। অথচ আমি সব সময় সরব থাকি। ভীষণ মজার চরিত্র। আমরা যেমন মজা করে কাজটি করেছি, দর্শকও উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেন, ‘ঈদের দিন রাতেই নাটকটি প্রচার হবে বলে খুব এক্সাইটেড আমি। কারণ এটি স্পেশাল একটি কাজ। এ নাটকের মাধ্যমে বিনোদনের পাশাপাশি বেশ কিছু বার্তাও পাবেন দর্শক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা