× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টার ওয়ার্সের চমক ডেইজি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৩:৪১ পিএম

স্টার ওয়ার্সের চমক ডেইজি

হলিউডের ব্লকবাস্টার মুভি সিরিজ ‘স্টার ওয়ার্স’। এই সিরিজের বেশকিছু পর্ব ইতোমধ্যেই দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এবার ‘স্টার ওয়ার্স’ ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান লুকাস ফিল্মস। একসঙ্গে ‘স্টার ওয়ার্স’ সিরিজের তিনটি পর্ব নির্মাণ করতে যাচ্ছে দলটি। যেখানে চমক হিসেবে দেখা যাবে অভিনেত্রী ডেইজি রিডলিকে। তিনি আবারও এই সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন।

এদিকে ‘স্টার ওয়ার্স’ সিরিজ থেকে এখন পর্যন্ত মোট নয়টি পর্ব নির্মাণ করা হয়েছে। যার প্রতিটি পর্বের মধ্যেই মহাকাব্যিক কল্প ও বৈজ্ঞানিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা, যা এই তিন পর্বেও অব্যাহত থাকবে বলে হলিউডভিত্তিক একাধিক গণমাধ্যমে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লুকাস ফিল্মস। এ ছাড়া নতুন করে অভিনেত্রী ডেইজি রিডলির যুক্ত হওয়া সিরিজটিকে আরও বেশি সমৃদ্ধ ও জনপ্রিয় করে তুলবে বলে আশাবাদী হলিউডের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি।

অভিনেত্রী ডেইজিকে ঘোষিত তিনটি পর্বের একটিতে অভিনয় করতে দেখা যাবে। যেই পর্বের নাম ‘ডাউন অব দ্য জেডি’। যেটি পরিচালনা করবেন জেমস ম্যানগোল্ড। নতুন পর্বের বিষয়ে লুকাস ফিল্মসের চেয়ারম্যান ক্যাথলিন কেন্ডি জানান, ‘‘ডাউন অব দ্য জেডি’ ছাড়াও ‘স্টার ওয়ার্স’-এর আরও দুটি সিরিজ আসছে, যেগুলো দর্শকদের সমান মুগ্ধ করবে। এ ছাড়া এই সিরিজে আমরা আবারও স্বাগতম জানাতে যাচ্ছি হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ডেইজি রিডলিকে। যিনি এর আগেও আমাদের সঙ্গে কাজ করেছেন। এমন আরও অনেক চমক নিয়ে সিরিজগুলো মুক্তির প্রস্তুতি নিচ্ছি আমরা। যার সবগুলো এই বছর মুক্তি দেওয়া হবে বলে আমরা আশাবাদী।’

এর আগে ডেইজি ২০১৫ সালে ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ সিনেমায় অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। এরপর তিনি জনপ্রিয় এই সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন। এবার নতুন করে আবারও যুক্ত হতে যাচ্ছেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা