× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গান দিয়ে আলোচনায় ‘বসন্ত বিকেল’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫২ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৯ পিএম

গান দিয়ে আলোচনায় ‘বসন্ত বিকেল’

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘বসন্ত বিকেল’। রফিক সিকদারের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালিত এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র, নবাগত শাহ হুমায়রা সুবাহ ও তানভীর তনু।

আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এখন চলছে প্রচারণা। যার অংশ হিসেবে প্রকাশ হয়েছে ছবিটির গান। 

সিনেমাটির টাইটেল গান ‘একটা বসন্ত বিকেল’-এ কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল ও তরুণ কণ্ঠশিল্পী সুধা। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রবিন ইসলাম।

এ গান বেশ আলোচনায় এসেছে, যা দেখে আনন্দিত নায়িকা সুবাহ। তিনি বলেন, ‘খুব চমৎকার কথায় মিষ্টি প্রেমের একটি গান হয়েছে। সবাই পছন্দ করছেন। প্রশংসা করছেন আমাদের গানটি। দেখে ভালো লাগছে। আশা করছি এ গান দর্শক অনেক দিন মনে রাখবে।’

ছবির পরিচালক রফিক সিকদার বলেন, ‘যত্ন নিয়ে আমি সিনেমাটি বানিয়েছি। ছবির গানগুলোর প্রতিও আলাদা যত্ন ছিল। চেষ্টা করেছি শ্রুতিমধুর গান যেন রাখা যায়। সেদিক থেকে ‘একটা বসন্ত বিকেল’ গানটি নিয়ে যে সাড়া পাচ্ছি, আমি সন্তুষ্ট।’

২০১৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বসন্ত বিকেল’ সিনেমার মহরত। পরে বছরের প্রথম দিকে পাবনায় শুরু হয় সিনেমার চিত্রায়ন। মাঝে করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল কাজ। এরপর নতুন স্বাভাবিক অবস্থায় চলতি বছরে শুরুর দিকে টানা কাজ করে শেষ হয় সিনেমাটির চিত্রায়ন।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা সুবাহ বলেন, ‘বসন্ত বিকেল’ আমার স্বপ্নের সিনেমা। এ সিনেমা নিয়ে ভীষণ আশাবাদী। আমার বিশ্বাস সিনেমাটি আমাকে আরও অনেক দূর নিয়ে যাবে।’

পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই হিন্দু যুবক ও যুবতীর প্রেমের পরিণতির গল্প নিয়ে নির্মিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী, শাহনূর, সুচরিতা, ববি, শিশু শিল্পী রাইসা ও আনন্দ, শিবা শানু ও ডন।

অতিথি চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্রনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মোস্তাফিজুর রহমান মানিক, দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়িকা তানহা তাসনিয়া, চিত্রনায়ক আমান রেজা ও সংগীতশিল্পী লোপা হোসাইন।

প্রবা/এলএ/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা