× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্সিডিজ গাড়ির মালিক নেহা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৩:৫৬ পিএম

মার্সিডিজ গাড়ির মালিক নেহা

বলিউড তারকাদের বাড়িঘর যেমন বিলাসবহুল হয়, ঠিক তেমনভাবেই বাড়ির গ্যারেজেও থাকে নানা নামিদামি গাড়ি। বলিউড অভিনেত্রী নেহা শর্মা নতুন গাড়ি কিনলেন। সেই ছবিও নায়িকা শেয়ার করলেন তার অনুরাগীদের সঙ্গে। নেহা শর্মার নতুন গাড়ির মডেলটি হলো মার্সিডিজ বেঞ্জ জিএলই । যার বাজারমূল্য ১ কোটি রুপি। গতকাল নারিকেল ফাটিয়ে পূজ দিয়ে নতুন গাড়িকে স্বাগত জানালেন নায়িকা।

তবে শুধু ছবি নয়, একটি ভিডিও শেয়ার করেছেন নেহা। ভিডিওটি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। মুহূর্তে লাইক-কমেন্টের ছড়াছড়ি পড়ে যায় ভিডিওটিতে। 

এদিকে, নেহা শর্মা সোশ্যাল মিডিয়ার অত্যন্ত পরিচিত একটি মুখ। অভিনেত্রী হিসেবে দর্শক মহলে নিজের খুব একটা পরিচিতি গড়ে তুলতে না পারলেও, সোশ্যাল মিডিয়া পার্সন হিসেবে তার পরিচিতি নেহাতই কম নয়।

তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সে কথা স্পষ্ট হবে সবার কাছে। তবে সম্প্রতি পাপারাজিৎদের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চায় উঠে এসেছেন নেহা শর্মা। অভিনেত্রীর মারকাটারি ফিগার নিয়ে আলোচনা করছে নেট-নাগরিকদের একাংশ।

বলিউডের অভিনেত্রীদের আশাক-পোশাক স্টাইল স্টেটমেন্ট হয়ে যায় সাধারণদের কাছে। অভিনয়জগতে থাকার সুবাদে এমন অনেক ধরনের পোশাকই তাদের পরতে হয়, যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠে সমগ্র নেট-নাগরিকদের। শরীরচর্চার দিক দিয়েও পিছিয়ে থাকেন না কেউই। আর সে জন্যই তারা শরীরচর্চার উপযুক্ত পোশাক পরে থাকেন, যাতে তাদের ফিগারের প্রতিটি ভাঁজ থাকে স্পষ্ট। সম্প্রতি নেহা শর্মার তেমনি একটি ছবি প্রকাশ্যে এসেছে পাপারাজিৎদের সূত্র ধরেই, যা রীতিমতো পারদ চড়িয়েছে নেট মহলের। সোশ্যাল মিডিয়ার পাতায় সম্প্রতি নেহা শর্মাকে জিম লুকে দেখা গিয়েছে। দুধ সাদা রঙের একটি স্কিনটাইট পোশাকে দেখা মিলেছে তার।

ফোনে কথা বলতে বলতেই পাপারাজিৎদের ক্যামেরার দিকে তাকিয়ে পোজও দিয়েছেন তিনি। সম্প্রতি সেই ঝলকই ভাইরাল হয়েছে নেট মাধ্যমের পাতায়, যা নজর এড়ায়নি কারোরই। শুধু অভিনেত্রী নন, তার বোন আয়েশা শর্মাও কম পরিচিত নন নেট দুনিয়ায়, সে কথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তবে আপাতত নেহা শর্মাই রয়েছেন চর্চার কেন্দ্রবিন্দুতে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা