× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যানসারে আক্রান্ত ‘এক্সম্যান’ তারকা হিউ জ্যাকম্যান!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:৩২ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:৩২ পিএম

ক্যানসারে আক্রান্ত ‘এক্সম্যান’ তারকা হিউ জ্যাকম্যান!

হলিউডের তারকা অভিনেতা হিউ জ্যাকম্যান ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বেশ কিছু গণমাধ্যম এমন খবর সম্প্রতি প্রকাশ করেছে। তবে ‘এক্সম্যান’ তারকা এক ভিডিও বার্তায় বিষয়টি পরিষ্কার করণে। অনুরাগীদের তিনি জানিয়েছেন, ত্বকে ক্যানসার হয়েছে কি না, তা যাচাই করার জন্য বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। নাকে বাঁধা ব্যান্ডেজ, ভিডিও শেয়ার করে হিউ অনুরাগীদের বলেন, ‘সূর্যের রশ্মি থেকে নিরাপদে থাকতে যা যা করা দরকার, সব করুন।’

৫৪ বছর বয়সি অভিনেতা আরও জানান, কিছুদিনের মধ্যেই তিনি তার সমস্ত স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে যাবেন। ২০১৩ সালে অভিনেতা প্রথম বার ত্বকের ক্যানসারের চিকিৎসার জন্য অস্ত্রোপচার করান। পরবর্তী কালে তার ছয় বার অস্ত্রোপচার ও লেজ়ার ট্রিটমেন্ট হয়। ভিডিওতে অভিনেতা বলেন, চিকিৎসক তার ত্বকে ছোট ছোট কী সব দেখতে পেয়েছেন, যেগুলি কারসিনোমাস প্রকৃতির হতে পারে বলে আশঙ্কা তাদের।

চিকিৎসকদের মতে, ব্যাসেল সেল কারসিনোমাস হল নন-মেলানোমা প্রকৃতির ক্যানসার, যা সহজে ছড়িয়ে পড়ে না। সূর্যের রশ্মিতে বেশি ক্ষণ থাকার ফলেই মূলত এই ক্যানসার হয়। হিউ অনুরাগীদের বলেন, ‘দয়া করে সানস্ক্রিন মাখুন, এটা ভীষণ জরুরি।’

বর্তমানে ‘ডেডপুল ৩’-এর কাজে ব্যস্ত অভিনেতা। ২০২৪ সালে মুক্তি পেতে চলা সেই ছবিতে ১০ম বার ‘উলভেরিন’ চরিত্রে দেখা যাবে তাকে। তারই মাঝে এ রকম একটা আশঙ্কায় ভেঙে পড়েছেন অভিনেতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা