প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৫:৩৪ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১০:৩৬ এএম
দেশের জনপ্রিয় মঞ্চ কাঁপানো সংগীতশিল্পী ঐশী। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘দুষ্টু পোলাপাইন’ খ্যাত এই শিল্পী। ২ মার্চ রবিবার রাতে পাত্র আরেফিন জিলানীর সঙ্গে তার আংটিবদল হয়। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরেফিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে চাকরি করছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন। দুজনার মধ্যকার পরিচয় প্রায় আড়াই বছরের।
সেই আংটি বদলের ছবি ফেসবুকে ঐশী নিজেই শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বারাকাল্লাহু ফিকুম’। একই ছবি পাত্র আরেফিনও শেয়ার করে একই ক্যাপশন লিখেছেন। ঐশীর গায়িকা পরিচয়ের বাইরে তিনি একজন চিকিৎসক। গত বছর শিক্ষাজীবন শেষ করে একটি হাসপাতালের সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে কাজও শুরু করেছেন। কাজ শুরুর কয়েক মাস পর এবার জীবনের নতু্ন অধ্যায় শুরুর খবর জানালেন তিনি।