প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৪:৫৩ পিএম
তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা দম্প্রতি নয়নতারা ও ভিগনেশ শিবান। গত বছর সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি। সম্প্রতি তারা তাদের জমজ সন্তানদের নাম প্রকাশ করেছেন। তাদের দুই সন্তানের নাম উইর রুদ্রোনি এন শিবান ও উলাগ ধাইভাগ এন শিবান।
সম্প্রতি, নয়নতারা চেন্নাইতে একটি পুরষ্কার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, আর সেই অনুষ্ঠানেই তিনি তার জমজ ছেলেদের পুরো নাম প্রকাশ করেছেন। অনুষ্ঠানের যে ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এইদিকে ভিগনেশ শিবানও ইনস্টাগ্রামে কিছু পারিবারিক ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা গেল, নয়নতারা খোলা জানালায় দুই সন্তানকে বুকে জড়িয়ে হেলান দিয়ে আছেন। এদিকে, ভিগনেশ তার সন্তানদের দিকে তাকিয়ে আছেন।
প্রসঙ্গত, নয়নতারা এবং ভিগনেশ শিবান বহু বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালের ৯ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
যাদের বিয়েতে পরিবারের সদ্যসদের পাশাপাশি রজনীকান্ত, শাহরুখ খান এবং চলচ্চিত্রের অনেক নামীদামী তারকারা উপস্থিত ছিলেন।
বিয়ের চার মাস পর এই দম্পতি ঘোষণা করেছিলেন যে তারা জমজ সন্তানের বাব-মা হতে যাচ্ছেন।