× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে আসছে জয়-অপুর সিনেমা, ২০ হল চূড়ান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৪:০৫ পিএম

ঈদে আসছে জয়-অপুর সিনেমা, ২০ হল চূড়ান্ত

‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী। এবার তিনি দেশের শীর্ষস্থানীয় এ নায়িকার বিপরীতে নায়ক হয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন। জয়-অপু জুটি কাজ করেছেন ‘প্রেম প্রীতি বন্ধন’ নামের সিনেমায়। গেল বছরই এর সব কাজ শেষ হয়েছে। ছিল মুক্তির অপেক্ষায়। এবার জানা গেল, সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আসছে রোজার ঈদে। নায়ক জয় নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘এটা খুবই আনন্দের একটি খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আসছে রোজার ঈদে আমার ও অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমাটি মুক্তি পাবে। ঈদে সিনেমা মুক্তি যে কোনো নায়ক বা শিল্পীর জন্য স্পেশাল। আমার খুবই আনন্দ হচ্ছে। অনেক প্রতিযোগিতা হবে ঈদে। অনেক সিনেমা আসবে। আশা করছি আমাদের সিনেমাটি উপভোগ করবেন দর্শক।’

জয় জানান, গেল সপ্তাহে সেন্সর হয়েছে। এরইমধ্যে সিনেমার হল বুকিং শুরু হয়ে গেছে। প্রায় ২০টির মতো হল চূড়ান্ত হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বড় বড় হলে চলবে সিনেমাগুলো। পাশাপাশি বিভিন্ন জেলার শিল্পকলাতেও প্রদর্শিত হবে ‘প্রেম প্রীতি বন্ধন’। 

উপমা কথাচিত্রের প্রযোজনায় এ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে জয় চৌধুরী ও অপু বিশ্বাস জুটির নতুন রসায়ন। তাদের নিয়ে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। অপু-জয় ছাড়াও এতে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

সিনেমাটিতে থাকবে বেশ কিছু শ্রুতিমধুর গান। তার মধ্যে দিলরুবা খানের কণ্ঠে নব্বই দশকের কালজয়ী গান ‘পাগল মন’ও ফিরে আসবে নতুন আঙ্গিকে। আহমেদ কায়সারের কথা ও আশরাফ উদাসের সুরে গানটি বহু শিল্পী বহুবার গেয়েছেন। এই গানের নামে হয়েছে সিনেমাও। সর্বশেষ গানটির কিছু অংশ ব্যবহার করতে দেখা যায় শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবির একটি গানে। 

এবার সেই একই গানের কিছু অংশ ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় ফিরবে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ঠোঁটে। তাদের জন্য গানটির মিউজিক করেছেন বেদ আহম্মেদ কিছলু। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও লুইপা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা